মে মাসে লঞ্চ হবে OnePlus 7। তার ঠিক আগে ভারতে সস্তা হল OnePlus 6T।
OnePlus 6T এর দাম শুরু হচ্ছে 34,999 টাকা থেকে
গত সপ্তাহে Amazon Fab Phone Fest এ প্রথব বারের জন্য OnePlus 6T ফোনের দাম কমেছিল। 34,999 টাকা থেকে এই ফোন কেনা যাচ্ছিল। কিন্তু সেই সেল শেষ হয়ে যাওয়ার পরেও 34,999 টাকায় OnePlus 6T ফোনের বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। সস্তা হয়েছে এই ফোনের অন্য দুটি স্টোরেজ ভেরিয়েন্ট। মে মাসে লঞ্চ হবে OnePlus 7। তার ঠিক আগে ভারতে সস্তা হল OnePlus 6T।
6GB RAM+128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম 34,999 টাকা। 8GB+128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম 37,999 টাকা। সর্বোচ্চ 8GB RAM+256GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম 41,999 টাকা।
ডুয়াল সিম OnePlus 6T ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব OxygenOS স্কিন। OnePlus 6T তে রয়েছে একটি 6.41 ইঞ্চি AMOLED ডিসপ্লে। থাকবে sRGB সাপোর্ট।এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য থাকবে Gorilla Glass 6। ফোনের ভিতরে থাকছে Snapgragon 845 চিপসেট, 6GB/8GB LPDDR4X RAM আর 128GB/256GB স্টোরেজ।
OnePlus 6T তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। পএই ক্যামেরাই থাকবে একটি 16MP Sony IMX519 প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি 20MP Sony IMX376K সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য OnePlus 6T তে রয়েছে একটি 16MP Sony IMX371 সেন্সার।
কানেক্টিভিটির জন্য OnePlus 6T তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802ac (ডুয়াল ব্যান্ড, 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর একটি USB Type-C (v2.0) পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 3,700 ব্যাটারি আর ফাস্ট চার্জিং সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nvidia's GeForce Now Cloud Gaming Service Launched in India With Up to 5K Gaming Support: Prices, Benefits
Microsoft Finally Gives Windows 11 Search a Major Cleanup; Promises Better App Discovery, Less Cluttered UI