OnePlus 6T ফোনে থাকবে লেটেস্ট এই ফিচারগুলি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 সেপ্টেম্বর 2018 11:47 IST
হাইলাইট
  • 2018 সালের মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6
  • বাজারে আসতে চলেছে OnePlus এর পরবর্তী স্মার্টফোন OnePlus 6T
  • OnePlus 6T ডিসপ্লের উপরে থাকবে ওয়াটারড্রপ নচ

OnePlus 6T ফোনের রিটেল বক্সের ছবি প্রকাশ পেল।

শিঘ্রই বাজারে আসতে চলেছে OnePlus এর পরবর্তী স্মার্টফোন OnePlus 6T। এই বছর অক্টোবর মাসে নতুন এই স্মার্টফোন বাজারে আসবে বলে জানা গিয়েছে। নতুন এক রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধজিক তথ্য জানা গিয়েছে। প্রসঙ্গত 2018 সালের মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6। লঞ্চের পরে সারা বিশ্বের স্মার্টফোন গ্রাহকদের মন জয় করেছে এই ফোন। গত কয়েক বছর ধরেই বছরে দুটি করে স্মার্টফোন লঞ্চ করছে চিনের কোম্পানিটি। সেই ট্রেন্ট মাথায় রেখেই এই বছরে OnePlus 6T ফোন লঞ্চের কথা জানাচ্ছেন টেক গুরুরা।

ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে ইন্টারনেটে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। নতুন এক রিপোর্টে OnePlus 6T ফোনের রিটেল বক্সের ছবি প্রকাশ পেল। এই ছবিতেই নতুন OnePlus 6T ফোনের গুরুত্বপূর্ণ ফিচার জানা গেল। এই ছবি দেখেই মনে করা হচ্ছে OnePlus 6T ডিসপ্লের উপরে থাকবে ওয়াটারড্রপ নচ আর ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই ছবি ফাঁস হয়েছে। OnePlus 6T রিটেল বাক্সে লেখা আছে "Unlock the speed"। ইতিমধ্যেই একাধিক ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ও ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ নচ ব্যবহার করেছে Oppo। এবার সেই পথে হেঁটেই OnePlus 6T তেও একই ফিচার যোগ করবে কোম্পানি।

আগে এক রিপোর্টে জানা গিয়েছিল ইতিমধ্যেই T-Mobile-এর সাথে চুক্তি সই করেছে OnePlus। অর্থাৎ OnePlus 6T কোম্পানির প্রথম স্মার্টফোন হতে চলেছে যা মার্কিন মুলুকে কোন নেটওয়ার্ক কেরিয়ারের সাথে গাঁটছড়া বেঁধে লঞ্চ করা হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus, OnePlus 6T
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  2. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  3. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  4. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
  5. iQOO Pad 5c ট্যাব বিশাল 10,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3-এর সঙ্গে লঞ্চ হল
  6. Google আনল দুই নতুন AI মডেল, মাত্র 4 সেকেন্ডে বানাবে AI ছবি, এক ক্লিকেই তৈরি হবে ভিডিও
  7. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  8. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
  9. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  10. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.