লঞ্চের আগে দেখে নিন OnePlus 7 Pro ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট, 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

লঞ্চের আগে দেখে নিন OnePlus 7 Pro ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

Photo Credit: Twitter/ Sudhanshu Ambhore

14 মে লঞ্চ হবে OnePlus 7 আর OnePlus 7 Pro

হাইলাইট
  • 14 মে লঞ্চ হবে দুটি নতুন OnePlus ফোন
  • তিনটি RAM ও স্টোরেজ অপশানে পাওয়া যাবে OnePlus 7 Pro
  • তিনটি রঙে পাওয়া যাবে নতুন OnePlus ফ্ল্যাগশিপ
বিজ্ঞাপন

14 মে লঞ্চ হবে দুটি নতুন OnePlus ফোন। এর মধ্যে OnePlus 7 Pro ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা, দুর্দান্ত ডিসপ্লে আর ট্রিপল রিয়ার ক্যামেরা। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে OnePlus 7 Pro ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছিল। নতুন রিপোর্টে সামনে এল এই ফোনের একাধিক স্টোরেজ ভেরিয়েন্ট। তিনটি RAM ও স্টোরেজ অপশানে পাওয়া যাবে OnePlus 7 Pro। এই ফোনে ত্যহাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ আর 12GB RAM + 256GB স্টোরেজে পাওয়া যাবে OnePlus 7 Pro। 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে OnePlus 7 Pro এর দাম 749 ইউরো থেকে 759 ইউরো (প্রায় 59,000 টাকা)। টপ ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজে OnePlus 7 Pro কিনতে 819 ইউরো থেকে 829 ইউরো (প্রায় 63,900 টাকা থেকে 64,700 টাকা) খরচ হবে। তবে এই রিপোর্টে 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে OnePlus 7 Pro ফোনের দাম জানানো হয়নি। তিনটি রঙে পাওয়া যাবে নতুন OnePlus ফ্ল্যাগশিপ।

শুরুতে ভারত ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হবে OnePlus 7 আর OnePlus 7 Pro। 14 মে এই তিন জায়গায় একসাথে লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে।

OnePlus 7 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন

OnePlus সিইও দুটি নতুন সদ্মার্টফোন সম্পর্কে একাধিক নতুন তথ্য সামনে নিয়ে এলেও ইতিমধ্যেই ইন্টারনেটে এই দুই ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। OnePlus 7 Pro ফোনে থাকবে 5G সাপোর্ট। এই ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। নীল, ধুসর ও বাদামী রঙে পাওয়া যাবে OnePlus 7 Pro।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build
  • Vivid and immersive display
  • Powerful stereo speakers
  • Snappy UI and app performance
  • Useful secondary cameras
  • Good battery life
  • Bad
  • Heavy
  • Inconsistent AF in macros
  • 4K videos have oversaturated colours
  • Mediocre low-light video performance
  • No wireless charging
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 16-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1440x3120 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Poco C81 সিরিজের দুই নতুন বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম
  2. 50MP সেলফি ক্যামেরা, 80W চার্জিং, 7,000mAh ব্যাটারি সহ নতুন Oppo 5G ফোনের সেল শুরু হল
  3. Laptop Satefy Tips: বিছানায় ল্যাপটপ রেখে কাজ করেন? বড় বিপদ ঘটার আগে আজই অভ্যাস ছাড়ুন
  4. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  5. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  6. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  7. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  8. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  9. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »