অভিনব প্রযুক্তি এবং অসাধারণ ক্যামেরার সাথে চলে এলো OnePlus Nord 4।

OnePlus সিরিজের নতুন অ্যান্ড্রয়েড সেট One Plus Nord 4 ।

অভিনব প্রযুক্তি এবং অসাধারণ  ক্যামেরার সাথে চলে এলো OnePlus Nord 4।

Photo Credit: OnePlus

হাইলাইট
  • ● 6.74-inch (1240x2772) AMOLED ডিসপ্লে দ্বারা সংযুক্ত।
  • ● Qualcomm Snapdragon 7+ Gen 3 প্রসেসর দ্বারা চালিত।
  • ● ফার্স্ট চার্জিং সহ ব্যাটারী ক্যাপাসিটি 5500mAh
বিজ্ঞাপন

16ই জুলাই, মঙ্গলবার  OnePlus ব্র্যান্ডের লেটেস্ট স্মার্টফোন হিসেবে OnePlus Nord 4 ভারতে লঞ্চ করা হয়েছে। OnePlus-এর সামার লঞ্চ ইভেন্টে  নতুন Nord সিরিজের কথা বলা হয়। গত বছর OnePlus Nord 3- এ 1.5K রেজোলিউশন এবং 100W SuperVOOC  যুক্ত দ্রুত চার্জিং  সহ একটি AMOLED স্ক্রিন অফার করেছিল ৷ এবছর OnePlus Nord 4  এ তে Snapdragon 7+ Gen 3 SoC  এবং 50-মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সরের সাথে ডুয়াল ক্যামেরা রয়েছে। ফোনের অন্যান্য সুবিধার মধ্যে কয়েকটি হলো, এটির 5,500mAh ব্যাটারি, ডুয়াল স্টেরিও স্পিকার এবং বেশ কয়েকটি AI ভিত্তিক ফিচার, যা ফোনটিকে আকর্ষণীয় করে তুলেছে।

দাম:

ভারতে OnePlus Nord 4-এর দাম শুরু হচ্ছে যথাক্রমে 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য 29,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ এর জন্য 32,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টর জন্য 35,999 টাকা। স্মার্টফোনটি  মারকিউরিয়াল সিলভার, ওসিস গ্রিন এবং ওবসিডিয়ান মিডনাইট রঙে পাওয়া যাবে। নতুন ফোনটি 20 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত OnePlus অনলাইন স্টোর, Amazon India এবং অন্যান্য খুচরা স্টোরের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে। স্মার্টফোনটির সেল 2 আগস্ট থেকে শুরু হবে। সেলের সময় উপযুক্ত ব্যাংক ভিত্তিক ডিসকাউন্ট ব্যাবহার করে ফোনটি 28,999 এবং 27,999 টাকায় কেনা যাবে।

ফোনটির বিবরন:

এটি অক্টা-কোর Snapdragon 7+ Gen 3 SoC দ্বারা চলে, যার সাথে 8GB LPDDR5X RAM এবং একটি Adreno 732 GPU রয়েছে। এটি OxygenOS 14.1 এর সাথে চলে। এতে রয়েছে একটি 6.74-ইঞ্চি 1.5K (1,240x2,772 pixels) AMOLED ডিসপ্লে যার ঘনত্ব 450ppi পিক্সেল , 20.1:9 আকারের অনুপাত, 93.50 শতাংশ স্ক্রিন-টু-বডির অনুপাত এবং 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট ।এটিতে ন্যানো সীমের সুবিধা ও গেমিং এর জন্য এটিতে আলাদা এক্সিস আছে। OnePlus Nord 4-এ 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5,500mAh ব্যাটারি প্রদান করেছে। মাত্র ২৮ মিনিটে 1 থেকে 100 শতাংশ পর্যন্ত ব্যাটারি পূর্ণ করে বলে দাবি করা হয়েছে। OnePlus Nord 4 এর পরিমাপ 162.6x75x8.0mm এবং ওজন 199.5gm।

ক্যামেরা:

ফোনটিতে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যাতে একটি 50-মেগাপিক্সেল সোনির  LYTIA সেন্সর আছে যার সাথে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) রয়েছে এবং এর সাথে একটি 8-মেগাপিক্সেল Sony আল্ট্রা ওয়াইড-এঙ্গেল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 16-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। ক্যামেরাটি 4K ভিডিও 30/60 ফ্রেম প্রতি সেকেন্ডে (fps) এবং 60fps এ 1080p ভিডিও শুট করতে সক্ষম। এটি 256GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ অফার করে।
 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »