এটাই নতুন OnePlus Z! ফিচারগুলি দেখে নিন

জুলাইতে তুলনামূলক কম দামে লঞ্চ হতে পারে OnePlus Z।

এটাই নতুন OnePlus Z! ফিচারগুলি দেখে নিন

Photo Credit: TrueTech

OnePlus Z-এ ঘোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে

হাইলাইট
  • OnePlus Z-এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে
  • ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে
  • MediaTek চিপসেট থাকতে পারে
বিজ্ঞাপন

জুলাইতে তুলনামূলক কম দামে লঞ্চ হতে পারে OnePlus Z। সম্প্রতি এই ফোনের ছবি সামনে এসেছে। সেখানে সামনে থেকে পরবর্তী OnePlus ফোনটি দেখা যাচ্ছে। সম্প্রতি লঞ্চ হয়েছিল OnePlus 8 ও OnePlus 8 Pro বাজারে এসেছিল। ইতিমধ্যেই ভারতে এই ফোনগুলির বুকিং শুরু হয়েছে। এবার OnePlus Z লঞ্চ ঘিরে টেক দুনিয়ায় শোরগোল শুরু হয়েছে। OnePlus 8 সিরিজের থেকে অনেকটা কম দামে লঞ্চ হবে OnePlus Z।

সম্প্রতি TrueTech ওয়েবসাইটে OnePlus Z-এর ছবি সামনে এসেছে। ছবিতে এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে দেখা গিয়েছে। ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে OLED ডিসপ্লে।

নতুন ফোনে হোল-পাঞ্চ ডিজাইন ব্যবহার করেছে চিনের সংস্থাটি। OnePlus 8 ও OnePlus 8 Pro-তেও একই ডিজাইন দেখা গিয়েছিল। ফোনের বাঁ দিকে ভলিউম বাটন ও ডান দিকে পাওয়ার বাটন থাকছে।

শুরু হল বুকিং, OnePlus 8 ও OnePlus 8 Pro'র দাম ও ফিচারগুলি দেখে নিন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এপ্রিলে প্রকাশিত অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল OnePlus Z-এ ডুয়াল সিম সাপোর্ট থাকবে। এই ফোনে 6.4 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার হতে পারে। ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা। MediaTek প্রসেসর সহ এই ফোন লঞ্চ করতে পারে OnePlus। ফোনের ভিতরে 4,000 mAh ব্যাটারির সঙ্গেই থাকতে পারে 30W ফাস্ট চার্জিং। জুলাইতে এই ফোন লঞ্চের খবর জানা গিয়েছিল। যদিও এই বিষয়ে এখনও একটিও শব্দ খরচ করেনি OnePlus।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »