ট্রিপল রিয়ার ক্যামেরা সহ ভারতে এল Oppo A31 (2020)

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 ফেব্রুয়ারি 2020 11:13 IST
হাইলাইট
  • ভারতে এল Oppo A31 (2020)
  • এই ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট
  • 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে

Oppo A31 (2020) -র দাম শুরু হচ্ছে 11,490 টাকা থেকে

ভারতে এল Oppo A31 (2020)। ফেব্রুয়ারিতেই ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ করেছিল Oppo। 29 ফেব্রুয়ারি ভারতে এই ফোন বিক্রি শুরু হবে। এই ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ। আপাতত ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। নতুন ফোনে রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা।

Oppo A31 (2020) -এর দাম

4GB RAM + 64GB স্টোরেজে Oppo A31 (2020) -র দাম 11,490 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 13,990 টাকা খরচ হবে। 29 ফেব্রুয়ারি এই ফোন বিক্রি শুরু হবে। আপাতত 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। মার্চের মাঝামাঝি 6GB RAM + 128GB স্টোরেজে বিক্রি শুরু হবে Oppo A31 (2020)।

Advertisement

চারটি ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Huawei P40 Lite

Oppo A31 (2020) স্পেসিফিকেশন

Oppo A31 (2020) -এ রয়েছে 6.5 ইঞ্চি  HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ। সঙ্গে রয়েছে 4,230 mAh ব্যাটারি।

এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

Advertisement

64 মেগাপিক্সেল ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Oppo Reno 3

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G/LTE, Wi-Fi, Bluetooth 5.0, MicroUSB পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  2. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  3. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  4. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  5. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  6. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  7. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  8. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  9. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  10. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.