64 মেগাপিক্সেল ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Oppo Reno 3

2 মার্চ ভারতে আসছে Oppo Reno 3। নতুন ফোনের ক্যামেরা ও স্পেসিফিকেশন জানিয়ে ইতিমধ্যেই একটি ওয়েবসাইট নিয়ে এসেছে Oppo।

64 মেগাপিক্সেল ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Oppo Reno 3

ভারতে 4G ভেরিয়েন্টে লঞ্চ হবে Oppo Reno 3 Pro

হাইলাইট
  • 2 মার্চ ভারতে আসছে Oppo Reno 3
  • থাকছে 44 মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা
  • এই ফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে
বিজ্ঞাপন

2 মার্চ ভারতে আসছে Oppo Reno 3। সম্প্রতি চিনে Oppo Reno 3 লঞ্চ হলেও ভারতে এই ফোনে একাধিক পরিবর্তন থাকছে। নতুন ফোনের ক্যামেরা ও স্পেসিফিকেশন জানিয়ে ইতিমধ্যেই একটি ওয়েবসাইট নিয়ে এসেছে Oppo। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে ডুয়াল সেলফি ক্যামেরা থাকছে। ডুয়াল সেলফি ক্যামেরায় থাকছে 44 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

কোম্পানির দাবি ডুয়াল সেলফি ক্যামেরার মাধ্যমে এই ফোনে বোকে মোডে দুর্দান্ত সেলফি তোলা যাবে। এছাড়াও কম আলোতে সেলফি তোলার জন্য বিশেষ সেলফি মোড থাকছে। একাধিক ছবির মিশ্রণে এই ফোনের নাইট মোডে তোলা ছবিতে দুর্দান্ত ডিটেল মিলবে।

 Oppo Reno 3 -র পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। নীল, কালো ও সাদা রঙে এই ফোন পাওয়া যাবে। যদিও এই ফোনের অন্যান্য ফিচার সম্পর্কে জানা যায়নি।

সম্প্রতি প্রকাশিত ছবি থেকে জানা গিয়েছে ফোনের বাঁ দিকে ভলিউম বাটন থাকছে। ডান দিকে থাকছে পাওয়ার বাটন। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

এটাই Realme 6 Pro! লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

ডিসেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Oppo Reno 3। যদিও ভারতে নতুন কনফিগারেশনে এই ফোন নিয়ে আসছে চিনের কোম্পানিটি। চিনে এই ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ব্যবহার হয়েছিল।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good camera performance in daylight
  • Decent selfie camera
  • Good design
  • Solid battery life
  • Bad
  • Preinstalled bloatware
  • Disappointing low-light video performance
Display 6.40-inch
Processor MediaTek Helio P95 (MT6779V/CV)
Front Camera 44-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4025mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »