4230 mAh ব্যাটারি সহ ভারতের বাজারে এলো Oppo A5

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 অগাস্ট 2018 16:51 IST
হাইলাইট
  • ভারতে লঞ্চ হল Oppo A5
  • ভারতে Oppo A5 এর দাম 14,990 টাকা
  • এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন 4230 mAh ব্যাটারি

সারা দেশের রিটেল স্টোরে Oppo A5 বিক্রি শুরু হয়ে গিয়েছে।

 

ভারতে লঞ্চ হল Oppo A5। গত মাসে চিনে এই ফোন লঞ্চ করেছিল Oppo। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন 19:9 ডিসপ্লে, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্যামেরা আর 4230 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে Oppo A5 দিয়ে একবার চার্জ করে 14 ঘন্টা ভিডিও প্লে ব্যাক আর 11 ঘন্টা গেম খেলা যাবে। বিভিন্ন রিটেলারের কাছ থেকে এই ফোন বাজারে আসার কথা জানতে পেরেছে Gadgets360।

ভারতে Oppo A5 এর দাম

ভারতে Oppo A5 এর দাম 14,990 টাকা। নীল ও রোজ গোল্ড রঙে ভারতে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই সারা দেশের রিটেল স্টোরে Oppo A5 বিক্রি শুরু হয়ে গিয়েছে।

Oppo A5 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Oppo A5 এ Android 8.1 Oreo বেসড কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন চলবে। Oppo A5 এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ফুল ভিউ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Oppo A5 এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 4GB RAM। Oppo A5 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। এর সাথেই থাকবে একটি 2MP সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A5 তে থাকছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।

64GB ইন্টারনাল স্টোরেজ অপশানে Oppo A5 পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Oppo A5 এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo A5 এর  ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.