Oppo A6x স্মার্টফোনের দাম ফাঁস, সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 27 নভেম্বর 2025 18:23 IST
হাইলাইট
  • Oppo A6x শক্তিশালী 6,500mAh ব্যাটারির সঙ্গে আসতে পারে
  • স্মার্টফোনটি ভারতে তিনটি র‍্যাম ও স্টোরেজ ভার্সনে লঞ্চ হতে পারে
  • Oppo A6x এর লঞ্চ ডেট এখনও ঘোষণা হয়নি

Oppo A6x is expected to the successor to the Oppo A5x (pictured)

Photo Credit: Oppo

Oppo বর্তমানে তাদের A সিরিজের অধীনে দু'টি নতুন স্মার্টফোনের উপর কাজ করছে। আসন্ন ফোনগুলি হল, Oppo A6x 4G এবং Oppo A6x (5G)। দ্বিতীয় মডেলের স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে। আর এখন এই স্মার্টফোনের দাম ও স্টোরেজ অপশন প্রকাশ্যে এসেছে। এটি তিনটি মেমোরি ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। দাম শুরু হবে 12,499 টাকা থেকে। Oppo A6x এর সম্ভাব্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, পাওয়ারফুল 6,500mAh ব্যাটারি, 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, IP64 স্তরের ধুলো ও জল প্রতিরোধী ক্ষমতা, ইত্যাদি।

Oppo A6x দাম 

টেক ব্লগার অভিষেক যাদব ওপ্পো এ6এক্স এর ভারতীয় দাম ফাঁস করেছেন। হ্যান্ডসেটটির 4 জিবি র‍্যাম + 64 জিবি অনবোর্ড স্টোরেজ সহ বেস ভ্যারিয়েন্টের মূল্য 12,499 টাকা হতে পারে বলে জানা গিয়েছে। অন্য দিকে, 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 13,499 টাকা ও 14,999 টাকা রাখা হবে।

দাম ও স্পেসিফিকেশনের নিরিখে ওপ্পোর ফোনটির মুখ্য প্রতিদ্বন্দ্বী হবে Redmi 14C 5G৷ এটি ডিসেম্বর 3 ভারতে লঞ্চ করার ঘোষণা হয়েছে৷ জানা গিয়েছে যে, ফোনের বেস 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 12,499 টাকা হতে পারে। অন্য দিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 13,999 টাকা ও 14,999 টাকা রাখা হবে।

Oppo A6x স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, Oppo A6x এর ভারতীয় সংস্করণ রান করবে Dimensity 6300 5G প্রসেসরে। চিপটি সর্বাধিক 6 জিবি ও 128 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। ডিভাইসটি 6.75 ইঞ্চি LCD ডিসপ্লের সঙ্গে আসতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও HD+ রেজোলিউশন সমর্থন করে। এটি Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যারে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে 6,500mAh ব্যাটারি থাকবে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির পিছনে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি VGA ক্যামেরা থাকতে পারে। দাবি সত্যি হলে, ক্যামেরা সত্যিই ব্যবহারকারীদের হতাশ করবে। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। IP64 রেটিং জল ও ধুলো থেকে সীমিত পরিমাণে সুরক্ষা প্রদান করবে। ফোনটি 8.58 মিমি পুরু এবং ওজন 212 গ্রাম হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 8,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  2. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  3. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  4. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  5. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  6. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
  7. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  8. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  9. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  10. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.