অনেকদিন ধরে বাজার গরম করার পরে অবশেষে নিজেদের ফ্ল্যাগশিপ Find X লঞ্চ করল Oppo। এই ফোনের সবথেকে বড় আকর্ষণ ফোনের ভিততের মোটরে চলা ক্যামেরা স্লাইডার।
অনেকদিন ধরে বাজার গরম করার পরে অবশেষে নিজেদের ফ্ল্যাগশিপ Find X লঞ্চ করল Oppo। এই ফোনের সবথেকে বড় আকর্ষণ ফোনের ভিততের মোটরে চলা ক্যামেরা স্লাইডার। কোম্পানি জানিয়েছে মোট 3 লক্ষ বার পর্যন্ত এই স্লাইডার ওঠা নামা করতে পারবে। এর সাথেই এই ফোনের ফিচারগুলির মধ্যে অন্যতম Snapdragon 845 চিপসেট, 8GB RAM আর থ্রি ডি ফেসিয়াল স্ক্যানিং। এই বছর অগাস্ট মাসে এই ফোন বিক্রি শুরু হবে।
প্যারিসে এক ইভেন্টে Oppo জানিয়েছে Find X এর দাম হবে 999 ইউরো (প্রায় 79,000 টাকা)। এছাড়াও জানানো হয়েছে আগামি আগস্ট মাস থেকে এই ফোন কেনা যাবে। আগামি 12 জুলাই এক ইভেন্টে এই ফোনের ভারতে দাম ও কবে থেকে পাওয়া যাবে সেই তথ্য জানাতে পারে Oppo। এছাড়াও 29 জুন চিনে এক ইভেন্টে সেই দেশে এই ফোন লঞ্চ করবে কোম্পানিটি। এছাড়াও এই ফোনের একটি লিমিটেড Lamborghini এডিশান লঞ্চ হবে। এই এডিশানে 512উ ইন্টারনাল স্টোরেজ থাকবে। এর সাথেই থাকবে কার্বোন ফাইবার ব্যাক আর VOOC ফ্ল্যাশ চার্জ। এই ভার্সানের দাম হবে 1,699 ইউরো (প্রায় 1,34,000 টাকা)।
বডো রেড আর গ্লেসিয়ার ব্লু কালার ভেরিয়েন্টে নতুন এই ফোন পাওয়া যাবে। এই স্মার্টফোনে থাকছে বেজেল লেস ডিজাইন। থ্রি ডি ফেসিয়াল আনলকিং টেকনোলজির মাধ্যমে এই ফোন আনলক হবে। এই ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। ফোনের ক্যামেরা মডিউলটি মোটরের সাহায্যে ফোনের উপরে উঠে আসে। সেই মডিউলেই ফ্রন্ট ও ব্যাক ক্যামেরাদুটি রয়েছে। ফোনটি অন করে লক স্ক্রিন উপরে সোয়াইপ করে দিলে ক্যামেরা স্লাইডারটি মোটরের সাহায্যে উঠে আসে। এরপরে থ্রি ডি ফেসিয়াল স্ক্যানের মাধ্যমে আপনার ফোন আনলক হবে। কোম্পানি জানিয়েছে এই স্লাইডার মোট 3 লক্ষ বার ওঠা নামা করতে পারে। এই স্লাইডারের পিছনে একটি ডুয়াল ক্যামেরা আর সামনে সিঙ্গেল ক্যামেরা রয়েছে। এই ফোনের ডিসপ্লে পাশে Galaxy S9 এর মতো কার্ভড ডিসপ্লে দেখতে পাওয়া যায়।
![]()
ডুয়াল সিম Oppo Find X এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.42 ইঞ্চি 19.5:9 ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 93.8%। Oppo Find X এর ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে একটি Adreno 630 GPU আর 8GB RAM। এর সাথেই Oppo Find X এ থাকবে 256GB ইন্টারনাল স্টোরেজ।
একটি স্লাইডারের মধ্যে এই ফোনের ক্যামেরা গুলি রয়েছে। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় রয়েছে একটি 16MP প্রাইমারী সেন্সার। প্রাইমারী সেন্সারে OIS সাপোর্ট থাকছে। এছারাও রিয়ার ক্যামেরায় রয়েছে একটি 20MP সেকেন্ডারি সেন্সার। এই ক্যামেরাতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ছবিকে আরও ভালো করে তোলার ক্ষমতা রয়েছে। Oppo Find X এর সামনে রয়েছে একটি 25MP সেলফি ক্যামেরা। এর সাথেই থ্রি ডি ফেস আনলকের জন্য রয়েছে আলাদা সেন্সার। Oppo Find X এর ভিতরে রয়েছে একটি 3730 mAh ব্যাটারি। এছাড়াও রয়েছে VOOC ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nikon Z5IIC Full-Frame Mirrorless Camera Launched in India With 4K Video Recording: Price, Specifications