ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max

Oppo Find X10 Max গ্লোবাল মার্কেটে Dimensity 9600 Pro প্রসেসর চালিত অন্যতম প্রথম ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে।

ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max

Photo Credit: Oppo

Oppo Find X10 Max will use MediaTek Dimensity 9600 Pro chipset globally

হাইলাইট
  • Oppo Find X10 Max ভারতে MediaTek Dimensity 9600 Pro প্রসেসরে চলবে
  • Oppo Find X10 Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  • Oppo Find X10 সিরিজ সেপ্টেম্বরের শেষে চীনে লঞ্চ হয়েছে
বিজ্ঞাপন

Oppo Find X10 Pro Max খুব শীঘ্রই ভারতে আসছে। দিল্লিতে মিডিয়াটেক টেক ডে ইভেন্টে বিষয়টি কনফার্ম করেছে কোম্পানি। এটি গ্লোবাল মার্কেটে Dimensity 9600 Pro প্রসেসর চালিত প্রথম ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে অন্যতম হতে চলেছে। গত মাসে ডিভাইসটি Oppo Find X10 ও Find X10 E-এর সঙ্গে চীনে লঞ্চ হয়েছে। Find X10 Pro Max-এর হাত ধরে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে Oppo। কারণ এটি দুনিয়ার প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন। সমগ্র ক্যামেরা সেটআপে Hasselblad-এর টিউনিং আছে। ইতিমধ্যেই ফোনটিকে ঘিরে ক্রেতাদের মনে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে।

Oppo Find X10 Pro Max ভারতে আসছে

মিডিয়াটেকের অনুষ্ঠানে বিশেষভাবে Oppo Find X10 Pro Max এবং Dimensity 9600 Pro চিপসেটের কথা উল্লেখ করা হয়েছে। তাই মনে করা হচ্ছে, ফোনটির এ দেশে লঞ্চ নিশ্চিত। Find X10 লাইনআপের অন্য দুই ফোনও ভারতে আত্মপ্রকাশ করতে পারে। তবে সংস্থা এখনও কোনও মডেলেরই লঞ্চ ডেট ঘোষণা করেনি।

মিডিয়াটেক ডাইমেনসিটি 9600 প্রো চিপের কথা বললে, এটি 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে। এটি দুর্ধর্ষ পারফরম্যান্স, পাওয়ার এফিশিয়েন্সি, ও এজেন্টিক AI অফার করবে। এটি 4.5 গিগাহার্টজের দুটি C2 Ultra কোর, সর্বোচ্চ 4.35 গিগাহার্টজের তিনটি C2 Pro কোর, ও 3.1 গিগাহার্টজের তিনটি C2 Pro কোর নিয়ে গঠিত। চিপটির গ্রাফিক্স 185 ফ্রেম রেটে গেমিং অফার করে। এতে 30 বিলিয়ন প্যারামিটার পর্যন্ত AI মডেল সাপোর্ট আছে।

ওপ্পো ফাইন্ড এক্স10 প্রো ম্যাক্স মডেলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তিসম্পন্ন ও f/1.5 অ্যাপারচারের সঙ্গে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 120x ডিজিটাল জুম-সহ 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। ফ্রন্ট ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর দিয়েছে সংস্থা। ফোনটি 8K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Oppo Find X10 Pro Max-এর সামনে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে৷ এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, এবং ডলবি ভিশন অফার করে। ডিভাইসে 8,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে 80W SuperVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যায়।

এই হ্যান্ডসেটে নতুন Android 17 ভিত্তিক ColorOS 17 প্রি-ইনস্টলড থাকছে। চীনে Oppo Find X10 Pro Max-এর দাম 6,799 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা এখন ভারতীয় মুদ্রায় প্রায় 97,800 টাকার সমান। বেস মডেলে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। টপ 16 জিবি র‍্যাম + 1 টিবি অনবোর্ড স্টোরেজের দাম 8,999 ইউয়ান (প্রায় 1,29,400 টাকা)।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »