5,500 টাকা ডিসকাউন্টে মিলছে দুর্দান্ত ক্যামেরা ও বিশাল ব্যাটারির Oppo ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 সেপ্টেম্বর 2026 13:10 IST
হাইলাইট
  • Oppo Find X9 এখন 5,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে
  • এই অফার নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে উপলব্ধ
  • Oppo Find X9 এখনও বাজারের অন্যতম সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন

Oppo Find X9 is available with a bank discount of up to Rs. 5,500

Photo Credit: Oppo

Oppo Find X10 সিরিজ সেপ্টেম্বর 22 চীনে লঞ্চ হচ্ছে। এই সিরিজের ফোন উৎসবের মরসুমে ভারতে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে পূর্বসূরী Oppo Find X9 এখন 5,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে বিক্রি হচ্ছে। ক্রেডিট কার্ডে করা পেমেন্টে এই ছাড় দিচ্ছে চাইনিজ সংস্থাটি। ওপ্পোর এই স্মার্টফোন গত বছর লঞ্চ হলেও এখনও বাজারের অন্যতম সেরা ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট। Oppo Find X9 মডেলে Trinity ইঞ্জিন-সহ MediaTek Dimensity 9500 প্রসেসর, Hasselblad-টিউনড 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, 120x AI জুম, 4K 120fps Dolby Vision ভিডিও রেকর্ডিং, ও 80W ফাস্ট চার্জিংয়ের মতো বিভিন্ন প্রিমিয়াম ফিচার্স আছে।

Oppo Find X9 মিলছে 5,500 টাকা ডিসকাউন্টে

Find X9 বর্তমানে Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে 84,999 টাকায় লিস্টেড আছে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করে। সংস্থা Axis, HDFC, DBS, Kotak Mahindra, Yes Bank, IDFC First Bank, BOB Card, AU Small Finance, এবং SBI-এর ক্রেডিট কার্ড ও EMI লেনদেনের ক্ষেত্রে 5,500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে।

এছাড়াও, কোম্পানি নো-কস্ট EMI অফার দিচ্ছে। প্রতি মাসে কিস্তির অঙ্ক 3,542 টাকা থেকে শুরু হচ্ছে। এটি টাইটেনিয়াম গ্রে ও স্পেস ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

স্পেসিফিকেশনের কথা বললে, ওপ্পো ফাইন্ড এক্স9-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং f/1.6 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের।

Oppo Find X9 একটি 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, সর্বোচ্চ 3,600 নিট ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনে 7,025mAh ব্যাটারি রয়েছে, যা 80W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস, ও 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। 

Advertisement

প্রসঙ্গত, Oppo Find X10, Find X10 Pro Max, এবং Find X10E সেপ্টেম্বর 22 চীনে লঞ্চ হচ্ছে। Pro Max মডেলে MediaTek Dimensity 9600 Pro প্রসেসর থাকবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। TSMC-এর 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত এই চিপসেট আগে কোনও ফোনে ব্যবহার হয়নি। এটি সরাসরি A20 Pro ও Snapdragon 8 Elite Gen 6 Pro চালিত স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে। Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা ফোন হতে চলেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.