Oppo Find X9

Oppo Find X9 - ख़बरें

  • ভাল ছবি তোলার ফোন অনেক, ভিডিও রেকর্ডে এগিয়ে কে? দেখুন সেরা 5 ফোন
    পেশাদার মানের ভিডিও রেকর্ডে iPhone 17 Pro Max-এর-এর জুড়ি মেলা ভার। সেই কারণে এই ফোন প্রায় সমস্ত কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগারদের হাতে থাকতে দেখা যায়। এতে 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 4x অপটিক্যাম জুমের সঙ্গে 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ফোনটি ডলবি ভিশনের সঙ্গে 120fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে। Oppo Find X9 Ultra-র ব্যাক ক্যামেরা 30fps-এ 8K এবং 120fps-এ 4K Dolby Vision HDR ভিডিও শুট করতে সক্ষম। এটি O-Log2 রেকর্ডিং, ACES কালার উইন্ডো, ও রিয়েল টাইম 3D LUT প্রিভিউ সাপোর্ট করে। Vivo X300 Ultra মডেলে 30fps-এ 80K, 4K 120fps 10-বিট লগ ভিডিও, মাল্টি-ফোকাল 4K 120fps Dolby Vision ভিডিও, ও মাল্টি-ফোকাল 4K মাস্টার কালার ভিডিও রেকর্ড করা যায়।
  • ভারতে 200 মেগাপিক্সেল ক্যামেরার সেরা পাঁচ ফোন, DSLR-এর মতো ছবি কোনটায়
    Redmi Note 15 Pro-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 32,999 টাকায় বিক্রি হচ্ছে। যারা 200MP ক্যামেরার ফোন নিতে বেশি টাকা খরচ করতে চান না, তারা রেডমির এই মডেল কিনতে পারেন। Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা স্মার্টফোন। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ 1,59,999 টাকায় উপলব্ধ। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। Oppo Find X9 Ultra ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে দামি ফোন। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের মূল্য 1,69,999 টাকা।
  • দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
    Oppo Find X9 বর্তমানে ফ্লিপকার্টে 62,779 টাকায় লিস্টেড আছে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি লঞ্চ হয়েছিল 74,999 টাকায়। কিন্তু মে মাসে দাম 10,000 টাকা বেড়ে হয়েছিল 84,999 টাকা। সেই হিসেবে এখন ফোনটি 22,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। যারা 60,000 টাকার কাছাকাছি দামে ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর, Hasselblad-টিউনড 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 120x AI টেলিস্কোপিক জুম, ও 80W ফাস্ট চার্জিং-সহ বিভিন্ন প্রিমিয়াম ফিচার্স আছে।
  • Oppo আনছে ডুয়াল 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে-সহ Find X10 Pro স্মার্টফোন
    Oppo Find X10 Pro মডেলের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। এতে প্রায় 1/1.3 ইঞ্চি আকারের 200 মেগাপিক্সেল Samsung HPC সেন্সর থাকতে পারে। এছাড়াও, আরও একটি 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা মিলবে। ফোনটি একটি 3 মেগাপিক্সেলের মাল্টিস্পেকট্রাল সেন্সর দিয়ে সজ্জিত থাকবে। এতে 8,000mAh ক্লাসের ব্যাটারি থাকতে পারে, যা Find X9 Pro-এর 7,560mAh ক্যাপাসিটির থেকে অনেক বেশি।
  • 16,999 টাকা ডিসকাউন্টের সঙ্গে শুরু হল Oppo-এর পকেট DSLR-এর সেল!
    Oppo Find X9 Ultra ও Find X9s-এর সেল মে 28-এর বদলে আজ থেকেই শুরু হল। কোম্পানি দুই ফোনেই বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। অর্থাৎ, Find X9 Ultra ও Find X9s যথাক্রমে 16,999 টাকা এবং 7,999 টাকা ছাড়ে কেনা যাবে।
  • Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
    Oppo Find X9s-এর দাম ভারতে 79,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই ফোনে Dimensity 9500s প্রসেসর, 4K Dolby Vision ভিডিও রেকর্ডিং, Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, 7,025mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, IP66 + IP68 + IP69 রেটিং, 32MP সেলফি ক্যামেরা, 120x সুপার জুম, VC কুলিং সিস্টেম, ও NFC ফিচারের সাথে এসেছে।
  • Oppo Find X9 Ultra ঝড় তুলে লঞ্চ হল ভারতে, 200MP কোয়াড ক্যামেরায় টেক্কা DSLR-কে
    Oppo Find X9 Ultra ভারতে 1,69,999 টাকায় লঞ্চ হয়েছে। ফোনের ইউএসপি হল ক্যামেরা, যার মাধ্যমে DSLR-এর মতো ছবি এবং সিনেমাটিক ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 চিপ, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, QHD+ ডিসপ্লে, 120x ডিজিটাল জুম, IP66 + IP68 + IP69-স্তরের ওয়াটার প্রোটেকশন রেটিং, ও Android 16-এর সাথে এসেছে।
  • Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
    Oppo Find X9 Ultra-এর দাম ভারতে 1,79,999 টাকা রাখা হবে। ফোনের সাথে 10 শতাংশ ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলবে। 180 দিনের ডিফেক্ট রিপ্লেসমেন্ট অফার থাকছে। এটি 24 মাস পর্যন্ত বিনা সুদের মাসিক কিস্তিতে কেনা যাবে। 60 শতাংশ বাইব্যাক ভ্যালুও দেবে কোম্পানি। এছাড়াও, ক্রেতারা 22,000 টাকা এক্সচেঞ্জ বোনাস এবং তিন মাসের Spotify প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবে।
  • Oppo Find X9s ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস, গ্লোবাল মডেলের থেকেও সস্তা
    Oppo Find X9s-এর দাম ভারতে 79,999 টাকা থেকে শুরু হতে পারে। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য। এপ্রিলে মালয়েশিয়াতে লঞ্চ হওয়ার সময় স্টার্টিং প্রাইস MYR 3,599 ছিল, যা ভারতীয় মুদ্রায় প্রায় 85,000 টাকা। স্মার্টফোনটি Find X9 Ultra-এর সঙ্গে মে 21 তারিখে ভারতে আসছে।
  • Oppo-এর প্রথম 200MP কোয়াড ক্যামেরা ফোন Find X9 Ultra দেশে 21 মে লঞ্চ হচ্ছে, সঙ্গে আসছে Find X9s
    Oppo Find X9 Ultra ও Find X9s মে 21 ভারতে লঞ্চ হওয়ার পর Flipkart, Amazon, এবং Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে। Ultra ফোনটি মূলত সেই সমস্ত ক্রেতাদের টার্গেট করবে, যারা নিয়মিত ফোনে কনসার্ট, ট্রাভেল ভিডিও, রিলস, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি, ও প্রোফেশনাল ছবি তোলেন। অন্য দিকে, Find X9s-কে আরও ব্যালেন্সড ফ্ল্যাগশিপ মডেল হিসেবে দেখা হচ্ছে। এটি এমন ইউজারদের কথা মাথায় রেখে তৈরি, যারা প্রিমিয়াম ক্যামেরা ও পারফরম্যান্স পেতে চান, কিন্তু বড় বা ভারি ফোন পছন্দ করেন না।
  • Oppo Find X9 Ultra ও Find X9s দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে এই তারিখে ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
    Oppo এখনও লঞ্চের তারিখ ঘোষণা না করলেও, Find X9 Ultra এবং Find X9s মে মাসের 15 তারিখ ভারতে আসার কথা জানা গিয়েছে। Ultra মডেলটি হল সংস্থার প্রথম জোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন। অন্য দিকে, Find X9s আরও প্রিমিয়াম Find X9-এর সাশ্রয়ী মূল্যের বিকল্প হিসেবে আসছে ও দাম 70,000 টাকা থেকে শুরু হতে পারে।
  • Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
    Oppo Find X9s Pro বর্তমানে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত সবচেয়ে কম দামের স্মার্টফোন। এটি 8K সিনেমাটিক ভিডিও শুট করতে সক্ষম। ফোনটি ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসর, 7,025mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, ColorOS 16, ও 6.32 ইঞ্চির কম্প্যাক্ট অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে।
  • Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
    Oppo Find X9 Ultra সংস্থার প্রথম ফোন, যা ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে এসেছে। এটি সিনেমাটিক ভিডিও শুট করতে সক্ষম। এতে 8K ভিডিও 30fps-এ ও 4K ভিডিও 120fps-এ রেকর্ড করা যাবে। এই ফোনে 7,050mAh গ্লেসিয়ার ব্যাটারি পাওয়া যায়, যার সাথে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
  • Oppo Find X9s Pro ডুয়াল 200MP ক্যামেরা, 7025mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জের সাথে লঞ্চ হতে পারে
    Oppo Find X9s Pro-এর একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনের 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা 1/1.4 ইঞ্চি সাইজের সেন্সর ব্যবহার করবে। অন্য দিকে, 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরায় 1/1.56 ইঞ্চি Samsung HP5 সেন্সর থাকতে পারে। এতে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 + IP69 রেটিং, 16 জিবি পর্যন্ত র‍্যাম, ও সর্বাধিক 1 টেরাবাইট স্টোরেজ মিলতে পারে।
  • প্রকাশ হল প্রথম ডুয়াল 200MP ক্যামেরার Oppo ফোনের অফিসিয়াল ছবি, ডিজাইন মুগ্ধ করবে
    Oppo Find X9 Ultra টিজারে তিনটি কালার অপশনে দেখা গিয়েছে। Earth Tundra-তে ডার্ক শেডের সঙ্গে ডুয়াল টোন ফিনিশ রয়েছে। Polar Glacier হালকা নীল রঙের সঙ্গে এসেছে। Sand Canyon দেখতে উজ্জ্বল কমলা রঙের। ফোনের পিছনে একটি বড় সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে চারটি অত্যাধুনিক সেন্সর অবস্থান করছে।

Oppo Find X9 - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »