Oppo Find X9 Ultra সংস্থার প্রথম ফোন, যা ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে এসেছে। এটি সিনেমাটিক ভিডিও শুট করতে সক্ষম। এতে 8K ভিডিও 30fps-এ ও 4K ভিডিও 120fps-এ রেকর্ড করা যাবে। এই ফোনে 7,050mAh গ্লেসিয়ার ব্যাটারি পাওয়া যায়, যার সাথে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
Oppo Find X9s Pro-এর একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনের 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা 1/1.4 ইঞ্চি সাইজের সেন্সর ব্যবহার করবে। অন্য দিকে, 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরায় 1/1.56 ইঞ্চি Samsung HP5 সেন্সর থাকতে পারে। এতে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 + IP69 রেটিং, 16 জিবি পর্যন্ত র্যাম, ও সর্বাধিক 1 টেরাবাইট স্টোরেজ মিলতে পারে।
Oppo Find X9 Ultra টিজারে তিনটি কালার অপশনে দেখা গিয়েছে। Earth Tundra-তে ডার্ক শেডের সঙ্গে ডুয়াল টোন ফিনিশ রয়েছে। Polar Glacier হালকা নীল রঙের সঙ্গে এসেছে। Sand Canyon দেখতে উজ্জ্বল কমলা রঙের। ফোনের পিছনে একটি বড় সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে চারটি অত্যাধুনিক সেন্সর অবস্থান করছে।
Oppo Find X9s তিনটি রিয়ার ক্যামেরার সাথে আসবে। যার মধ্যে দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরা হবে। প্রাইমারি ও টেলিফটো ক্যামেরায় 200MP সেন্সর ব্যবহার করা হতে পারে। তৃতীয় ক্যামেরায় 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে। কালারের নির্ভুলতা উন্নত করতে মাল্টিস্পেকট্রাল সেন্সর ব্যবহার হতে পারে। ফোনটি MediaTek Dimensity 9500+ প্রসেসরে চলবে বলে আশা করা হচ্ছে।
Oppo বর্তমানে Find X10 মডেলের জন্য একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর পরীক্ষা করছে। হাই-রেজোলিউশন টেলিফটো ক্যামেরা একাধিক সুবিধা প্রদান করে। যেমন দূরের বস্তুর আরও শার্প ছবি, কম আলোয় উন্নত জুম পারফরম্যান্স, এবং ছবি ক্রপ করার ক্ষেত্রে বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়।
Oppo Find N6 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট চালিত প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হতে পারে। এতে 8.1 ইঞ্চি প্রাইমারি এবং 6.1 ইঞ্চি কভার ডিসপ্লে থাকবে। এটি প্রথাগত ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির তুলনায় পাতলা ও কম ওজনের হবে বলে মনে করা হচ্ছে।
Oppo Find X9 Ultra চারটি ব্যাক ক্যামেরার সঙ্গে আসছে, যার মধ্যে দু'টি 200 মেগাপিক্সেল ক্যামেরা হবে। প্রথম 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় সুপার-লার্জ সেন্সর থাকবে। এটি বর্তমানে স্মার্টফোনগুলোতে ব্যবহৃত এক ইঞ্চি সেন্সরগুলোর তুলনায় আরও বেশি আলো গ্রহণ করতে সক্ষম হবে।
Oppo Find X9 ভেলভেট রেড রঙের দাম 74,999 টাকা (12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ)। স্পেস ব্ল্যাক ও টাইটেনিয়াম গ্রে কালার স্কিমের দামও এক। এটি ডিসেম্বর 8 থেকে ওপ্পো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট, ও অনুমোদিত রিটেল স্টোর থেকে বিক্রি শুরু হবে। লঞ্চ অফার হিসেবে 67,499 টাকায় কেনার সুযোগ মিলবে।
iQOO 15 ভারতে OnePlus 15, Oppo Find X9 সিরিজ ও Realme GT 8 Pro-এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে। ফোনটি যারা অগ্রিম বুকিং করেছেন, তারা বিনামূল্যে iQOO TWS 1e ইয়ারবাডস ও এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি প্রদান পাবেন।
Oppo Find X9 পারফরম্যান্স, ব্যাটারি, ক্যামেরা — সমস্ত দিকে ভারসাম্য বজায় রেখেছে। যাকে বলে পুরোদস্তুর ফ্ল্যাগশিপ ফোন৷ অন্য দিকে, OnePlus 15 মূলত গেমিং, মাল্টিটাস্কিং, এবং হাই-পারফরম্যান্সের উপর বেশি ফোকাস করে।
Oppo Find X9 এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। Find X9 Pro ভেরিয়েন্টে প্রথম দুই ক্যামেরা অপরিবর্তিত, তবে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেলের।
Oppo Find X9 Pro এর দাম ভারতে 99,999 টাকা হবে। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য। গত বছর নভেম্বরে Find X8 Pro এ দেশে 99,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। অর্থাৎ, আপগ্রেড ভার্সনের দাম অপরিবর্তিত থাকছে।
Oppo Find X9 এর দাম ভারতে 74,999 টাকা হবে বলে দাবি করা হয়েছে। এটি 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য। গত বছর নভেম্বরে Find X8 এ দেশে 69,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। অর্থাৎ, আপগ্রেড ভার্সনের দাম 5,000 টাকা বাড়তে চলেছে।