DSLR ভুলে যান, Oppo Find X9 সিরিজে থাকবে Hasselblad-এর চারটি ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 সেপ্টেম্বর 2025 17:59 IST
হাইলাইট
  • Oppo Find X8 সিরিজ অক্টোবরে লঞ্চ হবে
  • Oppo Find X8 ও Find X8 Pro চলবে Dimensity 9500 প্রসেসরে
  • দুই ফোনেই Hasselblad-টিউনড কোয়াড ক্যামেরা থাকছে

Oppo Find X9 সিরিজে Hasselblad-টিউনড কোয়াড ক্যামেরা আছে

Photo Credit: Oppo

Oppo Find X9 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে অক্টোবর 16 চীনে লঞ্চ হতে চলেছে। সংস্থার Find X সিরিজের অধীনে এই বছর Oppo Find X9 ও Oppo Find X9 Pro বাজারে আসছে। নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলি MediaTek Dimensity 9500 প্রসেসরে চলবে বলে জানা গিয়েছে। কিছুদিন আগে এই সিরিজের রেন্ডার ফাঁস হয়েছিল, যেখানে ফ্রন্ট ডিজাইন দেখা গিয়েছিল। আর এখন সংস্থার এক প্রোডাক্ট ম্যানেজার Oppo Find X9 সিরিজের ছবি প্রকাশ করেছেন, যা থেকে পিছনের ডিজাইনও সামনে এসেছে। দুটি ফোনই Hasselblad টিউনড কোয়াড ক্যামেরা সেটআপে সজ্জিত থাকবে। Find X9 Pro মডেলটি 200 মেগাপিক্সেলের ক্যামেরা অফার করবে।

Oppo Find X9 সিরিজের ডিজাইন ও স্পেসিফিকেশন

চীনে ওপ্পোর প্রোডাক্ট ম্যানেজার Oppo Find X9 সিরিজের ছবি প্রকাশ্যে এনেছেন। উভয় স্মার্টফোনের পিছনে LED ফ্ল্যাশ ও কালার স্পেকট্রাম সেন্সহ সহ Hasselblad-ব্র্যান্ডেড কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ আছে। বর্গাকার ক্যামেরা আইল্যান্ডের ভিতরে সেন্সরগুলি অবস্থিত। ফোনটি একটি ধাতব ফ্রেম এবং একটি সমতল ব্যাক প্যানেল সহ দেখা যাচ্ছে। পাওয়ার বোতাম ও ভলিউম নিয়ন্ত্রণ বোতামগুলি হ্যান্ডসেটের ডানদিকে রয়েছে।

Advertisement

ওপ্পো ফাইন্ড এক্স9 সিরিজের স্ট্যান্ডার্ড ও প্রো মডেল একই রকম ডিজাইনে আসবে। অর্থাৎ, দুই ভেরিয়েন্টের বাহ্যিক নকশায় বিশেষ কোনো পার্থক্য দেখা যাবে না। স্ট্যান্ডার্ড মডেল ভেলভেট টাইটানিয়াম, ফ্রস্ট হোয়াইট এবং মিস্ট ব্ল্যাক রঙে পাওয়া যাবে, যেখানে Find X9 Pro ভেলভেট টাইটানিয়াম ও ফ্রস্ট হোয়াইট (চাইনিজ থেকে অনুবাদ) রঙে উপলব্ধ হবে।

Oppo Find X9 মডেলটিতে 7,025mAh ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। অন্য দিকে, Pro মডেলটিতে 7,500mAh ব্যাটারি থাকবে। এগুলি Android 16-নির্ভর ColorOS 16 পরিচালিত প্রথম স্মার্টফোন হতে চলেছে। Oppo Find X9 সিরিজ কোম্পানির নিজস্ব ট্রিনিটি ইঞ্জিনের সঙ্গে আসবে। এটি এক ধরনের প্রযুক্তি যা স্মার্টফোনের পারফরম্যান্স ও মাল্টিটাস্কিং উন্নত করতে সাহায্য করে।

গত বছর নভেম্বরে ভারতে লঞ্চ হওয়া Oppo Find X8 সিরিজের মতো আসন্ন ফোনগুলির পিছনের অংশে Hasselblad-টিউনড ক্যামেরা সেটআপ মিলবে। দুই ফোনেই চারটি করে ক্যামেরা থাকবে। এছাড়াও, Oppo Find X9 Pro ফোনটিতে ইতিমধ্যেই 70 মিমি ফোকাল লেন্থ সহ একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকার কথা জানা গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, Oppo Find X9 সিরিজের আগেই Vivo X300 লাইনআপ অক্টোবর 13 চীনে লঞ্চ হবে। ভিভোর নতুন ফোনেও 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। X300 Pro ভেরিয়েন্টে 85 মিমি 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। এতেও MediaTek Dimensity 9500 প্রসেসর থাকতে পারে। ফোনগুলো 92-ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং অটোফোকাস সাপোর্ট সহ Zeiss-এর 50 মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  7. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  8. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  9. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  10. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.