স্মার্টফোনের ক্যামেরায় এক নতুন যুগের ইঙ্গিত, Hasselblad-এর সাথে সম্পর্ক দৃঢ করল Oppo

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 জুলাই 2025 19:14 IST
হাইলাইট
  • Oppo ও Hasselblad ইমেজিং সিস্টেম উন্নয়নে তাদের পার্টনারশিপ সম্প্রসারণ করে
  • দুটি কোম্পানি পরবর্তী প্রজন্মের মোবাইল ইমেজিং সিস্টেম যৌথভাবে তৈরি করবে
  • দুই সংস্থা যৌথভাবে Find X8 এর জন্য হাইপারটোন ক্যামেরা সিস্টেম তৈরি করেছে

Oppo ও Hasselblad পার্টনারশিপের ফসল Find X8 সিরিজের হাইপারটোন ক্যামেরা সিস্টেম

Photo Credit: Oppo

Oppo-এর স্মার্টফোনে ফের দেখা যাবে Hasselblad-এর ক্যামেরা। মোবাইল ফটোগ্রাফিতে শ্রেষ্ঠত্বে পৌঁছনোর লক্ষ্যে 2022 সালে জোট বেঁধে যে সম্পর্কের সূচনা হয়েছিল, তা এখন আরও মজবুত হল। চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডটি সুইডেনের ক্যামেরা এবং ফটোগ্রাফি সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও নিবিড় করেছে। গতকাল, সুইডেনের গোথেনবার্গের একটি বিশেষ অনুষ্ঠানে দুই সংস্থা তাদের অংশীদারি নবায়ন করার ঘোষণা করেছে, যা 2025 সালে সমাপ্ত হওয়ার কথা ছিল। Oppo এবং Hasselblad দীর্ঘদিন ধরে Find লাইনআপের স্মার্টফোনগুলির জন্য বিশ্বমানের ইমেজিং প্রযুক্তি উদ্ভাবনের জন্য একসাথে কাজ করেছে, যার বড় উদাহরণ গত বছর Find X8 সিরিজের হাইপারটোন ক্যামেরা সিস্টেম। দুই সংস্থা এবার পরবর্তী প্রজন্মের মোবাইল ইমেজিং সিস্টেমের বিকাশের জন্য তাদের প্রযুক্তিগত দক্ষতা একত্রিত করবে।

Oppo ও Hasselblad পার্টনারশিপ 

গত চার বছর ধরে, ওপ্পো এবং হ্যাসেলব্লাডের গবেষণা ও উন্নয়ন (R & D) দল পারস্পরিক সহযোগিতায় একাধিক ইমেজিং টুল তৈরি করেছে। পাশাপাশি, ক্যামেরা মডিউল, ইমেজ প্রসেসিং এবং সফটওয়্যারের সমন্বয়ে গঠিত ইমেজিং সিস্টেমের উপর কাজ করেছে, যাতে উচ্চমানের ছবি তোলা সম্ভব হয়। হ্যাসেলব্লাড পোট্রেট মোড তেমনই একটি উদাহরণ, যা 2022 সালে জোট বাঁধার প্রথম বছরেই Oppo Find X5 সিরিজে চালু হয়েছিল। এটি হাইপারটোন ইঞ্জিনকে কাজে লাগিয়ে ক্লাসিক হ্যাসেলব্লাড লেন্সের কায়দায় বোকেহ এফেক্টের সাথে প্রোফেশনাল পোট্রেট ছবি তুলেছিল।

Advertisement

প্রসঙ্গত, 2022 সালে ওপ্পো ও হ্যাসেলব্লাডের প্রাথমিক চুক্তি তিন বছরের জন্য ছিল। স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স সিরিজের জন্য অগ্রণী ক্যামেরা প্রযুক্তি বিকাশ করতে চেয়েছিল। সংস্থাটির লক্ষ্য ছিল, হ্যাসেলব্লাডের ঐতিহ্যবাহী নান্দনিকতার সঙ্গে তাদের উন্নত ইমেজিং সিস্টেম মিলিয়ে দেওয়া। অংশীদারিত্ব চলতি বছরই শেষ হওয়ার কথা ছিল, তবে এখন মেয়াদ বাড়ানোর ঘোষণা করা হয়েছে।

ওপ্পোর চিফ প্রোডাক্ট অফিসার পিট লাউ প্রেস বিবৃতিতে বলেছেন, "হ্যাসেলব্লাডের সাথে জোট উদ্ভাবনের প্রতি তাদের যৌথ আবেগ এবং চূড়ান্ত ইমেজিং অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতির উপর নির্মিত। আমাদের কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে, মোবাইল ইমেজিংয়ের সীমানা আরও বাড়িয়ে দেব আমরা।"

Oppo এবং Hasselblad যৌথভাবে নেক্সট জেনারেশন মোবাইল ইমেজিং সিস্টেম তৈরি করবে। চাইনিজ ব্র্যান্ডটি দাবি করেছে যে, তাদের নতুন প্রযুক্তি মোবাইল ইমেজিং সিস্টেমের ক্ষেত্রে একটি নতুন বেঞ্চমার্ক স্থাপন করবে। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য চলতি বছরের শেষের দিকে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Advertisement

এদিকে, Oppo Reno 14 ও Reno 14 Pro এই মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছে। উভয় মডেলই 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে এসেছে। Reno 14 Pro 5G ভেরিয়েন্টে MediaTek Dimensity 8450 প্রসেসর ও 6,20mAh ব্যাটারি আছে। বেস মডেলটি MediaTek Dimensity 8350 চিপসেট ও 6,000mAh ব্যাটারি অফার করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vibrant display with skinny borders
  • Slim IP68 & IP69 rated design
  • Buttery smooth software experience
  • Good low light video recording
  • Bad
  • Plenty of bloatware and preinstalled apps
  • Poor ultrawide camera performance
 
KEY SPECS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 9400
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 5630mAh
OS Android 15
Resolution 1256x2760 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stylish IP68 & IP69 rated design
  • Vibrant display
  • Buttery smooth software experience
  • Impressive video recording capabilities
  • Bad
  • Quick Button needs refinement
  • Plenty of bloatware and preinstalled apps
  • Poor ultrawide camera performance
 
KEY SPECS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 9400
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 5910mAh
OS Android 15
Resolution 1264x2780 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo Find, Oppo Find X, Oppo, Hasselblad
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.