Oppo Find

Oppo Find - ख़बरें

  • Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
    Oppo বিশ্বজুড়ে ColorOS 17 লঞ্চ করেছে। এটি নতুন Android 17 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। আপডেটে নতুন ডিজাইন, উন্নত পারফরম্যান্স, এবং একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার্স রয়েছে। ভারতে Oppo Find X10 সিরিজের হাত ধরে ColorOS 17 এর সূচনা হবে। অক্টোবর 29 থেকে অন্যান্য যোগ্য Oppo, Realme, ও OnePlus ডিভাইসে নতুন আপডেট আসবে। এই আপডেট পাওয়ার যোগ্য ডিভাইসগুলির তালিকা ও সময়সূচি দেখে নিন।
  • Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
    Oppo Find X10 ও Oppo Find X10 Pro Max ভারতে আসছে। ফ্ল্যাগশিপ ফোন দুটি অক্টোবর 22 অফিশিয়ালি লঞ্চ হবে। Oppo India তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে Find X10 Pro Max মডেলের টাইটেনিয়াম গ্রে ও লুনা হোয়াইট কালারের ছবি প্রকাশ করেছে। এছাড়াও, তারা নিশ্চিত করেছে, এবার স্ট্যান্ডার্ড Find X10 মডেলের সঙ্গেও Hasselblad টেলিকনভার্টার কিট ব্যবহার করা যাবে। Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। এটি 2nm MediaTek Dimensity 9600 Pro প্রসেসর ব্যবহার করেছে।
  • Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
    ওপ্পো প্যাড মিনি ম্যাট ডিসপ্লে এডিশন ও এনকো এক্স4 শীঘ্রই ভারতে লঞ্চ হবে। ট্যাবে 2.9 মিমি সরু বেজেলের সঙ্গে 8.8 ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি হালকা ওজনের হবে। Enco X4 ইয়ারবাডসের সাউন্ড Dynaudio-এর সহযোগিতায় টিউন করা হয়েছে। এতে LHDC 5.0 সাপোর্ট, হাই-রেজ অডিও, এবং 2.3 এমবিপিএস লসলেস অডিও ফিচার মিলবে। ডিভাইস দুটি Oppo Find X10 সিরিজের সঙ্গে অক্টোবর 22 ভারতে আত্মপ্রকাশ করতে পারে।
  • Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
    টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন, অক্টোবর 22 ভারতে Oppo Find X10 সিরিজের ঘোষণা হতে পারে। তবে ওই দিনই ফোনগুলি ভারতে আসবে নাকি লঞ্চের তারিখ প্রকাশ হবে, তা স্পষ্ট করে বলেননি তিনি। শুধু ফোন নয়, একই দিনে Oppo Pad Mini ট্যাবলেট ও Oppo Enco X4 ইয়ারবাডসও আসতে পারে। Oppo Find X10 লাইনআপ অক্টোবর 21 গ্লোবাল মার্কেটে আসছে। বর্তমানে Find X10, Find X10 Pro Max, ও Find X10 E চীনে উপলব্ধ। ফোনগুলির মধ্যে Pro Max বিশ্বের প্রথম ও একমাত্র হ্যান্ডসেট যার পিছনে তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
  • Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
    Oppo Find X10 সিরিজ অক্টোবর 21 গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। টিজার ভিডিওতে Find X10 Pro Max দুটি রঙে দেখা গিয়েছে। একই দিনে বেস মডেলটিও আসবে বলে আশা করা হচ্ছে। Oppo Find X10 গ্লোবাল মডেল Dimensity 9600M প্রসেসরে চলবে। এটি 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে। ফোনের পিছনে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। Find X10 Pro Max-এর ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা মিলবে। দুই ফোনেই সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।
  • ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
    Oppo Find X10 Pro Max খুব শীঘ্রই ভারতে আসছে। দিল্লিতে মিডিয়াটেক টেক ডে ইভেন্টে বিষয়টি কনফার্ম করেছে কোম্পানি। এটি গ্লোবাল মার্কেটে Dimensity 9600 Pro প্রসেসর চালিত অন্যতম প্রথম ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। গত মাসে ডিভাইসটি Oppo Find X10 ও Find X10 E-এর সঙ্গে চীনে লঞ্চ হয়েছে। Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন। মিডিয়াটেকের অনুষ্ঠানে বিশেষভাবে Oppo Find X10 Pro Max এবং Dimensity 9600 Pro চিপসেটের কথা উল্লেখ করা হয়েছে। তাই মনে করা হচ্ছে, ফোনটির এ দেশে লঞ্চ নিশ্চিত। Find X10 লাইনআপের অন্য দুই ফোনও ভারতে আত্মপ্রকাশ করতে পারে। তবে সংস্থা এখনও কোনও মডেলেরই লঞ্চ ডেট ঘোষণা করেনি।
  • Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
    Flipkart Big Billion Days সেল চলাকালীন Oppo-এর কোন ফোন কত দামে পাওয়া যাবে, তা এবার প্রকাশ্যে এসেছে। Oppo Find X9 Ultra পাওয়া যাবে 1,53,999 টাকায়। ফোনটি ভারতে লঞ্চের সময় দাম ছিল 1,69,999 টাকা। Oppo Find X9s বিক্রি হবে 72,999 টাকায়। এটি বর্তমানে ফ্লিপকার্টে 84,999 টাকা দামে লিস্টেড আছে। Oppo K14 Lite সেলে 16,999 টাকার পরিবর্তে 14,999 টাকায় পাওয়া যাবে। অন্য দিকে, Oppo K14x 5G মিলবে 16,999 টাকায়, যেখানে এখন লিস্টিং প্রাইস 18,999 টাকা।
  • Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
    Oppo Find X10 সিরিজ মঙ্গলবার চীনে লঞ্চ হয়েছে। ওপ্পো এবার একসঙ্গে তিনটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছে। নতুন মডেলগুলি হল Oppo Find X10, Oppo Find X10 Pro Max, এবং Oppo Find X10 E। সংস্থা Find X10 Pro Max-এর হাত ধরে রীতিমতো ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। কারণ এটি বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা স্মার্টফোন। গত বছর প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনার কৃতিত্ব পেয়েছিল ভিভো। এবার ওপ্পো সেই মাইলস্টোনকেও ছাপিয়ে গেল। Oppo Find X10 Pro Max ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9600 Pro প্রসেসর ব্যবহার করেছে, যা অত্যাধুনিক 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি।
  • 5,500 টাকা ডিসকাউন্টে মিলছে দুর্দান্ত ক্যামেরা ও বিশাল ব্যাটারির Oppo ফোন
    Find X9 বর্তমানে Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে 84,999 টাকায় লিস্টেড আছে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করে। সংস্থা Axis, HDFC, DBS, Kotak Mahindra, Yes Bank, IDFC First Bank, BOB Card, AU Small Finance, এবং SBI-এর ক্রেডিট কার্ড ও EMI লেনদেনের ক্ষেত্রে 5,500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়াও, কোম্পানি নো-কস্ট EMI অফার দিচ্ছে। প্রতি মাসে কিস্তির অঙ্ক 3,542 টাকা থেকে শুরু হচ্ছে।
  • ভাল ছবি তোলার ফোন অনেক, ভিডিও রেকর্ডে এগিয়ে কে? দেখুন সেরা 5 ফোন
    পেশাদার মানের ভিডিও রেকর্ডে iPhone 17 Pro Max-এর-এর জুড়ি মেলা ভার। সেই কারণে এই ফোন প্রায় সমস্ত কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগারদের হাতে থাকতে দেখা যায়। এতে 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 4x অপটিক্যাম জুমের সঙ্গে 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ফোনটি ডলবি ভিশনের সঙ্গে 120fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে। Oppo Find X9 Ultra-র ব্যাক ক্যামেরা 30fps-এ 8K এবং 120fps-এ 4K Dolby Vision HDR ভিডিও শুট করতে সক্ষম। এটি O-Log2 রেকর্ডিং, ACES কালার উইন্ডো, ও রিয়েল টাইম 3D LUT প্রিভিউ সাপোর্ট করে। Vivo X300 Ultra মডেলে 30fps-এ 80K, 4K 120fps 10-বিট লগ ভিডিও, মাল্টি-ফোকাল 4K 120fps Dolby Vision ভিডিও, ও মাল্টি-ফোকাল 4K মাস্টার কালার ভিডিও রেকর্ড করা যায়।
  • ভারতে 200 মেগাপিক্সেল ক্যামেরার সেরা পাঁচ ফোন, DSLR-এর মতো ছবি কোনটায়
    Redmi Note 15 Pro-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 32,999 টাকায় বিক্রি হচ্ছে। যারা 200MP ক্যামেরার ফোন নিতে বেশি টাকা খরচ করতে চান না, তারা রেডমির এই মডেল কিনতে পারেন। Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা স্মার্টফোন। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ 1,59,999 টাকায় উপলব্ধ। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। Oppo Find X9 Ultra ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে দামি ফোন। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের মূল্য 1,69,999 টাকা।
  • Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
    Oppo অক্টোবরে ভারত-সহ গ্লোবাল মার্কেটে Find X10 সিরিজ লঞ্চের পরিকল্পনা করছে। সংস্থা দীপাবলির আগেই ভারতে আনার কথা ভাবছে। কারণ পুজোর মরসুমে দেশজুড়ে কেনাকাটা বাড়ে। তাই এই সময়কে বেছে নিয়ে চাহিদাকে কাজে লাগাতে চাইছে কোম্পানি। Find X10 Pro Max-এর ফাইন্ড প্রাইমারি, পেরিস্কোপ টেলিফটো, এবং আল্ট্রাওয়াইড — তিনটি লেন্সেই 200 মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে। মেইন ক্যামেরায় Samsung-এর নতুন HPC সেন্সর ব্যবহার হতে পারে। স্ট্যান্ডার্ড Find X10 মডেলে MediaTek Dimensity 9600 দেখা যেতে পারে।
  • 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
    Oppo Find X8 Pro এখন অ্যামাজনে 79,990 টাকায় বিক্রি হচ্ছে। এটি ভারতে লঞ্চের সময় দাম 99,999 টাকা ছিল। অর্থাৎ সরাসরি 20,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এটি 16 জিবি র‍্যাম এবং 512 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। নির্বাচিত ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে আরও 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ, 23,000 টাকা সাশ্রয় করার সুযোগ। এই ফোনে দুর্ধর্ষ সব ফিচার্স রয়েছে। এটি Hasselblad-টিউনড কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। পিছনের চারটি ক্যামেরাই 50 মেগাপিক্সেলের। Oppo Find X8 Pro মডেলে ফ্ল্যাগশিপ Dimensity 9400 প্রসেসর রয়েছে।
  • এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
    Oppo Find X10 Pro Max তিনটি 200এমপি ক্যামেরা থাকা বিশ্বের প্রথম ফোন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। মেইন ক্যামেরায় নতুন Samsung HPC সেন্সর ব্যবহার হতে চলেছে। দাবি করা হচ্ছে, এটি একমাত্র প্রাইমারি ক্যামেরা, যা DeepPix Ultra-High Dynamic রেঞ্জ প্রযুক্তি পেয়েছে। এই সেন্সরের আকার 1/1.3 ইঞ্চি ও এতে নেটিভ 16-বিট RAW আউটপুট সাপোর্ট আছে। Oppo Find সিরিজের প্রোডাক্ট হেড নিজেও চীনের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে HPC সেন্সর সংক্রান্ত ঘোষণা করেছেন।
  • দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
    Oppo Find X9 বর্তমানে ফ্লিপকার্টে 62,779 টাকায় লিস্টেড আছে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি লঞ্চ হয়েছিল 74,999 টাকায়। কিন্তু মে মাসে দাম 10,000 টাকা বেড়ে হয়েছিল 84,999 টাকা। সেই হিসেবে এখন ফোনটি 22,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। যারা 60,000 টাকার কাছাকাছি দামে ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর, Hasselblad-টিউনড 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 120x AI টেলিস্কোপিক জুম, ও 80W ফাস্ট চার্জিং-সহ বিভিন্ন প্রিমিয়াম ফিচার্স আছে।

Oppo Find - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »