Oppo কোম্পানি নিয়ে আসতে চলেছে K সিরিজের একটি নতুন স্মার্টফোন

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 12 এপ্রিল 2025 17:18 IST
হাইলাইট
  • Oppo K13 হ্যান্ডসেটটি সম্ভবত MediaTek Dimensity 8400 SoC পেতে চলেছে
  • Oppo K12 ফোনটিতে একটি 5,500mAh ব্যাটারী আছে
  • নতুন Oppo K-সিরিজের ফোনটি দারুন অভিজ্ঞতা প্রদান করার দাবি করেছে

Oppo K13 5G গত বছরের Oppo K12 এর সরাসরি উত্তরসূরী হিসেবে আত্মপ্রকাশ করবে

Photo Credit: Oppo

Oppo K13 5G হ্যান্ডসেটটিকে খুব শীঘ্রই ভারতে লঞ্চ হওয়ার জন্য নিশ্চিত করা হয়েছে। Oppo বিগত বুধবার একটি সাংবাদিক বৈঠকে নতুন K-সিরিজের স্মার্টফোনটি আসার বিষয়ে নিশ্চিত করেছে। এটি দেশে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে। Oppo K13 5G হ্যান্ডসেটটি সম্ভবত MediaTek Dimensity 8400 চিপসেটের সাথে আসবে। এটি বিগত বছরে উন্মোচিত Oppo K12 এর উত্তরসূরী হিসেবে আসতে চলেছে, যেটি Snapdragon 7 Gen 3 SoC এবং 100W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,500mAh ব্যাটারী পেয়েছিল। Oppo K13 5G-এর লঞ্চ টিজ করা হয়েছে:চীনের এই প্রযুক্তি ব্র্যান্ডটি খুব শীঘ্রই ভারতে Oppo K13 5G হ্যান্ডসেট উন্মোচিত করতে চলেছে। যদিও এখনো লঞ্চের তারিখ জানানো হয়নি তবে, এটি সর্বপ্রথম ভারতের বাজারে উন্মোচিত হবে। নতুন এই হ্যান্ডসেটটি দারুন গেমিং অভিজ্ঞতা এবং দ্রুত চার্জিং সমর্থিত দীর্ঘদিন চালিত ব্যাটারীর দাবি করে। 

ফ্লিপকার্ট তাদের ওয়েবসাইটে একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করেছে যেখানে Oppo K13 হ্যান্ডসেটটি টিজ করা হয়েছে। আনুষ্ঠানিক বিবরণগুলি সেখানে দেওয়া হয়নি, তবে মনে করা হচ্ছে এটি MediaTek Dimensity 8400 চিপসেট পাবে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

এছাড়াও Oppo দাবি করেছে যে, বিগত বছরের Oppo K12x ফোনটি দেশের বাজারে 2 মিলিয়ন স্মার্টফোন বিক্রি করে মাইল স্টোন তৈরি করেছে। বলা হয়েছে যে, 2024 সালের ফ্লিপকার্ট ফেস্টিভ্যাল সেলে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রির মধ্যে এটি জায়গা করে নিয়েছে। জুলাই মাসে এটি 6জিবি RAM+128 জিবি স্টোরেজের সাথে 12,999-টাকায় লঞ্চ হয়েছিল। 

Oppo K12 ফোনটি চীনের বাজারে 2024 সালের সেপ্টেম্বর মাসে একটি 6.7 ইঞ্চির full-HD+ (2,412×1,080 পিক্সেল) AMOLED ডিসপ্লে, Snapdragon 7 Gen 3 চিপসেট এবং একটি 50-মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত। এটি 100W SuperVOOC চার্জিং সমর্থিত 5,500mAh ব্যাটারীর সাথে এসেছিল। এটির ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং ধূলো এবং জল প্রতিরোধের জন্য একটি IP54-রেটিংয়ের সাথে উন্মোচিত হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.