সোমবার নতুন রঙে বাজারে এলো Realme 1

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 জুন 2018 14:12 IST
হাইলাইট
  • সোমবার থেকে বিক্রি শুরু হল Realme 1 মুনলাইট সিলভার কালার ভেরিয়েন্ট
  • শুধুমাত্র 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে সিলভার এডিশান পাওয়া যাবে
  • মুনলাইট সিলভার এডিশান Realme 1 এর দাম 10,990 টাকা

 

সোমবার থেকে বিক্রি শুরু হল  Realme 1 মুনলাইট সিলভার কালার ভেরিয়েন্ট। ভারতের যুব সম্প্রদায়ের কথা মাথায় রেখে নতুন এই ফোন লঞ্চ করেছিল চিনের স্মার্টফোন কোম্পানি Oppo। 2018 সালের মে মাসে এই ফোন লঞ্চ করা হয়েছিল। আপাতত ডায়মন্ড ব্ল্যাক ও সোলার সিলভার কালার ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাচ্ছে। তবে নতুন এই মুনলাইট সিলভার কালার ভেরিয়েন্ট বাজারে আনার কথা আগেই জানিয়েছিল চিনের এই কোম্পানি।

Advertisement

 

Realme 1 লঞ্চের ঠিক এক মাসের মাথায় লঞ্চ হবে নতুন এই সিলভার ভেরিয়েন্ট। 18 জুন সোমবার থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। 3GB/ 4GB/ 6GB RAM ও 32GB/ 64GB/ 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া গেলেও শুধুমাত্র 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে নতুন এই সিলভার এডিশান পাওয়া যাবে। মুনলাইট সিলভার এডিশান Realme 1 এর দাম 10,990 টাকা। শুধুমাত্র Amazon থেকেই ভারতে এই ফোনটি কেনা যাবে।

 

Realme 1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Realme 1 এ থাকছে Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.0। ফোনের উপরে থাকবে একটি 6 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ফোনে রয়েছে বিশাল 84.75% স্ক্রিন টু বডি রেশিও। ফোনের ভিতরে থাকবে অক্টা-কোর MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB/128GB ইন্টারনাল স্টোরেজ। আর থাকছে 4G VoLTE সাপোর্ট।

Advertisement

Realme 1 এর পিছনে থাকবে একটি 13MP ক্যামেরা। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। ফোনের সামনে আছে একটি 8MP ক্যামেরা। এই ক্যামেরাতে থাকবে OPPO র নিজস্ব AI Beauty 2.0 ফিচার। এই ফিচারের মাধ্যমে মুখের 296 টি পয়েন্টে ফেসিয়াল রিকগনিশান করা সম্ভব। আর এই ফিচার ব্যাবহার করেই ফেসিয়াল আনলক ফিচার যোগ হয়েছে Realme 1এ। কোম্পানির দাবি মাত্র 0.1 সেকেন্ডে আনলক হয়ে যাবে ফোনটি। যদিও এই ফোনে থাকবে না কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique design
  • Great performance
  • Value for money
  • Good battery life
  • Bad
  • Average cameras
  • No fingerprint sensor
  • Cluttered OS
 
KEY SPECS
Display 6.00-inch
Processor MediaTek Helio P60
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3410mAh
OS Android 8.1
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.