লকডাউনের কারণে ভারতে উৎপাদন বন্ধ করল Oppo, Realme, Vivo

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 মার্চ 2020 12:27 IST
হাইলাইট
  • উৎপাদন বন্ধ করল Oppo, Vivo ও Realme
  • গ্রেটার নয়ডায় কারখানা বন্ধ হয়েছে
  • কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে

গ্রেটার নয়ডা কারখানায় উৎপাদন বন্ধ করল Oppo, Realme, Vivo

ভারতে উৎপাদন বন্ধ করল Oppo, Realme, Vivo। চিনের কোম্পানিগুলি জানিয়েছে উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত গ্রেটার নয়ডা কারখানায় উৎপাদন বন্ধ থাকবে। বুধবার মধ্যরাত থেকে গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। করোনাভাইরাস মোকাবিলায় 21 দিন দেশবাসীকে ঘরের মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

“সরকারের নির্দেশ পেয়ে গ্রেটার নয়ডার কারখানায় উৎপাদন বন্ধ হয়েছে। এছাড়াও কোম্পানির কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ নেওয়া হয়েছে।” Oppo-র মুখপাত্র জানিয়েছেন।

Advertisement

Reliance Jio -র মালিকানা কিনতে আগ্রহী Facebook

Vivo-র তর থেকে সব কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

“কোম্পানির সব কর্মীদের দেশের মধ্যে ও দেশের বাইরে যাত্রা না করার নির্দেশ দেওয়া হয়েছে। সব কর্মীকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।” জানিয়েছে Vivo।

Advertisement

লকডাউনের কারণে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল Flipkart

একই সঙ্গে পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে Realme।

“গ্রেটার নয়ডার কারখানায় উৎপাদন বন্ধ করেছে Realme। এই জন কয়েক দিন বাজারে আমাদের জিনিসের যোগানে ঘাটতি পড়লেও কর্মীদের সুরক্ষা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।” জানিয়েছে Realme।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Vivo, Realme, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.