অগাস্ট মাসে চারটি রিয়ার ক্যামেরা সহ আসছে Oppo Reno 2

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 অগাস্ট 2019 18:27 IST
হাইলাইট
  • Oppo Reno 2 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
  • এই ফোনে থাকছে 20X জুম ক্যামেরা
  • 28 অগাস্ট লঞ্চ হবে এই ফোন

28 অগাস্ট ভারতে লঞ্চ হবে Oppo Reno 2

28 অগাস্ট লঞ্চ হতে চলেছে Oppo Reno 2। গোটা বিশ্বে সবার আগে ভারতে এই ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি। Oppo Reno 2 ফোনে Oppo Reno ফোনের মতোই থাকছে সাইড সুইং সেলফি ক্যামেরা। তবে নতুন Oppo Reno 2 এর প্রধান আকর্ষন ফোনের পিছনে চারটি ক্যামেরা। Oppo Reno ফোনের পিছনের ক্যামেরায় ছিল 10x জুম। নতুন Oppo Reno 2 ফোনের পিছনে 20X অপ্টিকাল জুম থাকবে। 2019 সালের মে মাসে লঞ্চ হয়েছিল Oppo Reno।

ইতিমধ্যেই Oppo জানিয়েছে 28 অগাস্ট লঞ্চ হবে Oppo Reno 2। ভারতেই প্রথম এই ফোন লঞ্চের খবর নিশ্চিত করেছে চিনের কোম্পানিটি। তবে ধীরে ধীরে চিন ও বিশ্বের অন্যান্য জনপ্রিয় স্মার্টফোন বাজারে এই ফোন লঞ্চ করবে Oppo। Oppo Reno 2 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। মে মাসে লঞ্চ হওয়া Oppo Reno ফোনের পিছনে ছিল তিনটি ক্যামেরা।

Advertisement

এছাড়াও কোম্পানি জানিয়েছে Oppo Reno 2 ফোনের পিছনে 20X অপ্টিকাল জুমের ক্যামেরা থাকবে। এই ফোনে থাকবে শার্ক ফিন পপ-আপ সেলফি ক্যামেরা। 28 অগাস্ট ভারতে লঞ্চ হবে নতুন এই স্মার্টফোন।

এখনও নতুন Oppo Reno 2 ফোনের ক্যামেরা ছাড়া অন্য কোন স্পেসিফিকেশন সামনে আসেনি। জানা জায়নি এই ফোনে কোন চিপসেট ব্যবহার হচ্ছে। জানা যায়নি এই ফোনের সম্ভাব্য দাম।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন ফোন লঞ্চের টিজার প্রকাশ করেছে কোম্পানি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.