লঞ্চের আগে Oppo Reno ফোনের বিভিন্ন ভেরিয়েন্টগুলি দেখে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 এপ্রিল 2019 13:54 IST
হাইলাইট
  • 10 এপ্রিল Reno ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন লঞ্চ হবে
  • চারটি৮ রঙে পাওয়া যাবে এই ফোন
  • থাকছে একাধিক RAM ও স্টোরেজ অপশান

10 এপ্রিল লঞ্চ হবে Oppo Reno

আগামী সপ্তাহে হল হবে Oppo –র সাব ব্র্যান্ড Reno –র প্রথম স্মার্টফোন। ইতিমধ্যেই একের পর এক রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। ফাঁস হয়েছে বিভিন্ন ছবি  ও ফোনের স্পেসিফিকেশন। নতুন ফোনে Snapdragon 855 চিপসেটের সাথেই থাকছে পপ-আপ শার্ক ফিন সেলফি ক্যামেরা। এবার এই ফোনের বিভিন্ন ভেরিয়েন্টের স্টোজের ও রঙ সামনে এল।

চারটি রঙে পাওয়া যাবে নতুন Oppo Reno। এই চারটি রঙ হল এক্সট্রিম মিডনাইট ব্ল্যাক, নেবুলা পার্পল, ফগ সি গ্রিন আর মিস্ট পাওডার। 6GB +128GB স্টোরেজ আর 6GB+256GB স্টোরেজে পাওয়া যাবে এক্সট্রিম মিডনাইট ব্ল্যাক। 6GB + 128GB স্টোরেজে পাওয়া যাবে নেবুলা পার্পল। 6GB+256GB স্টোরেজ আর 8GB+256GB স্টোরেজে পাওয়া যাবে ফগ সি গ্রিন আর 6GB RAM+256GB স্টোরেজে পাওয়া যাবে মিস্ট পাওডার।

অন্য একটি রিপোর্টে জানানো হয়েছে Oppo Reno ফোনে থাকছে প্যানারোমিক স্প্রিন, NFC আর VOOC 3.0 চার্জ সাপোর্ট। ইতিমধ্যেই এক টিজারে Oppo জানিয়েছে নতুন ফোনে 93.1 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও থাকবে।

দুটি ভেরিয়েন্টে বাজারে আসবে এই ফোন। একটি ফোনে থাকবে মিডরেঞ্জ Snapdragon 710 চিপসেট। অন্যটিতে থাকবে ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট। হাই এন্ড ভেরিয়েন্টে থাকবে 10X জুম। এই ভেরিয়েন্টের নাম হবে Oppo Reno 10X Zoom। সম্প্রতি Oppo Reno 10X Zoom ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে থাকবে OLED ডিসপ্লে। রিপোর্টে জানানো হয়েছে ফোনের ভিতরে থাকবে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে Oppo –র ColorOS 6.0 স্কিন। Oppo Reno 10X Zoom ফোনের ওজন 215 গ্রাম।

ভিয়েতনামে এক রিপোর্টে Oppo Reno 10X Zoom ফোনের দাম জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ভারতীয় মুদ্রায় 41,300 টাকা থেকে 44,000 টাকা দামে পাওয়া যাবে এই ফোন। Huawei P30 আর Samsung Galaxy S10e এর সাথে সরাসরি প্রতিযোগিতার সম্মুখীন হবে Oppo Reno 10X Zoom।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Oppo Reno
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  2. বাজার কাঁপানো Vivo S সিরিজ দীর্ঘ সাত বছর পর ভারতে ফিরছে, ক্যামেরায় ফের বাজিমাত নাকি আরও বড় চমক
  3. Itel Zeno 200 জলের দরে লঞ্চ হল, সিগন্যাল না থাকলেও করা যাবে কল
  4. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 স্মার্টফোনের সেল শুরু, রয়েছে 8000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
  5. ভারতের একমাত্র জায়গা যেখানে অন্য রাজ্যের প্রিপেইড সিম চলে না, কোথায় বলতে পারবেন
  6. রিয়েলমির নতুন চমক Realme 16x 5G পেল BIS সার্টিফিকেশন, ভারতে লঞ্চ হচ্ছে শীঘ্রই
  7. Motorola Razr Fold: মটোরোলার প্রথম বইয়ের মতো ভাঁজ হওয়া ফোল্ডেবল ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে
  8. Huawei বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট লঞ্চ করল, 50MP ক্যামেরা ও 10400mAh ব্যাটারি রয়েছে
  9. Xiaomi 17T সিরিজ 100W ফাস্ট চার্জিং, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হবে, ছবি ও স্পেকস প্রকাশ্যে
  10. Redmi: ভারতে আসছে রেডমির স্পিড ফোন, গেমিং-পারফরম্যান্সে তুলবে ঝড়? টিজারে বাড়ছে রহস্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.