Google Pixel 11 সিরিজের দাম আগস্ট 12 লঞ্চের আগেই ফাঁস হল, স্টোরেজ এবার দ্বিগুণ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 জুলাই 2026 13:32 IST
হাইলাইট
  • Made by Google আগামী আগস্ট 12 অনুষ্ঠিত হবে
  • Google Pixel 11 সিরিজের চারটি ফোন লঞ্চ হতে পারে
  • Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL, ও Pixel 11 Pro Fold-এর দাম ফাঁস

Google Pixel 10 series was launched in India in August, 2025

Photo Credit: Google

Made by Google অনুষ্ঠানের দিনক্ষণ প্রকাশ্যে চলে এল। গুগলের নতুন হার্ডওয়্যার লঞ্চ ইভেন্ট আগামী আগস্ট 12 অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। সেখানে Pixel 11 সিরিজের স্মার্টফোন আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। কারণ গত বছর আগস্টে Pixel 10 লাইনআপ লঞ্চ হয়েছিল। যদিও Google এখনও জানায়নি যে তারা কী কী প্রোডাক্ট লঞ্চ করবে। রিপোর্ট বলছে, Pixel 11 সিরিজের মোট চারটি স্মার্টফোনের পাশাপাশি, Pixel Watch Series রিলিজ হতে পারে। অন্য দিকে, লঞ্চের খবর প্রকাশ্যে আসতেই Google Pixel 11 সিরিজের প্রতিটি মডেলের দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট অনলাইনে ফাঁস হয়েছে।

Google Pixel 11 সিরিজ আগস্ট 12 লঞ্চ হবে

ব্লুমবার্গের সাংবাদিক Mark Gurman এবং ইউটিউবার Marques Brownlee (MKBHD)-এর শেয়ার করা আমন্ত্রণপত্র থেকে লঞ্চের তারিখ নিশ্চিত করা গিয়েছে। আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে মেড বাই গুগল ইভেন্টের কীনোট শুরু হবে দুপুর তিনটে নাগাদ (প্যাসিফিক টাইম)। অর্থাৎ, ভারতীয় সময় তখন রাত সাড়ে তিনটে।

Google Pixel 11 সিরিজের দাম ফাঁস হল 

ডিলল্যাবস Google Pixel 11 সিরিজের দাম ফাঁস করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, iPhone 17 সিরিজের মতো নতুন পিক্সেল স্মার্টফোন 128 জিবি স্টোরেজ কনফিগারেশন বাদ দেবে। প্রতিটি মডেলের স্টোরেজ 256 জিবি থেকে শুরু হবে। স্ট্যান্ডার্ড Google Pixel 11 ইউরোপ ও যুক্তরাজ্যে যথাক্রমে 999 ইউরো (EUR) এবং 879 গ্রেট ব্রিটিশ পাউন্ডে (GPB) লঞ্চ হতে পারে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় 1,08,000 টাকা ও 1,12,000 টাকা।

ফোনটির 512 জিবি মডেলের দাম যথাক্রমে 1,129 ইউরো (প্রায় 1,23,000 টাকা) এবং 999 জিবিপি (প্রায় 1,27,000 টাকা) হতে পারে। Google Pixel 11 Pro-এর  256 জিবি, 512 জিবি, এবং 1 টিবি স্টোরেজ ইউরোপে যথাক্রমে 1,199 ইউরো (প্রায় 1,30,000 টাকা), 1,329 ইউরো (প্রায় 1,44,000 টাকা), ও 1,589 ইউরোতে (প্রায় 1,72,000 টাকা) লঞ্চ হতে পারে।

স্মার্টফোনটির তিন স্টোরেজ ভার্সনের দাম যুক্তরাজ্যে যথাক্রমে 1,079 GBP (প্রায় 1,37,000 টাকা), 1,199 GBP (প্রায় 1,52,000 টাকা), এবং 1,429 GBP (প্রায় 1,81,000 টাকা) হতে পারে। Google Pixel 11 Pro XL ইউরোপে 256 জিবি, 512 জিবি, এবং 1 টিবি স্টোরেজ ভার্সনে আসবে। দাম যথাক্রমে 1,399 ইউরো (প্রায় 1,52,000 টাকা), 1,529 ইউরো (প্রায় 1,66,000 টাকা), এবং 1,789 ইউরো (প্রায় 1,94,000 টাকা) রাখা হতে পারে।

Google-এর আসন্ন ফোল্ডেবল মডেল Pixel 11 Pro Fold বাজারে 256 জিবি, 512 জিবি, এবং 1 টিবি স্টোরেজ ভার্সনে উপলব্ধ হবে। ইউরোপে এদের দাম যথাক্রমে 1,999 ইউরো (প্রায় 2,17,000 টাকা), 2,129 ইউরো (প্রায় 2,31,000 টাকা), ও 2.389 ইউরো (প্রায় 2,59,000 টাকা) হতে পারে।

অন্য দিকে, যুক্তরাজ্যে দাম যথাক্রমে 1,799 GBP (প্রায় 2,28,000 টাকা), 1,919 GBP (প্রায় 2,44,000 টাকা), ও 2,149 GBP (প্রায় 2,73,000 টাকা) হওয়ার সম্ভাবনা। তবে Google এখনও দাম বা স্পেসিফিকেশন সম্পর্কে কোনও মন্তব্য করেনি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G77 Power ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  2. Google Pixel 11 সিরিজের দাম আগস্ট 12 লঞ্চের আগেই ফাঁস হল, স্টোরেজ এবার দ্বিগুণ
  3. 2026 সালের দ্বিতীয় Samsung Galaxy Unpacked-এর দিন ঘোষণা হল, একসঙ্গে তিনটি দুর্ধর্ষ ফোন আসতে পারে
  4. iOS 27 Beta 3: Apple-এর নতুন চমক, আপনার পছন্দ করা গলা ও ভঙ্গিতে কথা বলবে Siri
  5. Vivo T5 Lite 5G বাজেটে বিশাল ব্যাটারি, ফাস্ট চার্জিং, ও ভাল ক্যামেরা নিয়ে ভারতে আসছে, লঞ্চ শীঘ্রই
  6. Motorola Edge 70 Max স্মার্টফোনের ভারতে লঞ্চ কনফার্মড হল, ক্যামেরা ও প্রসেসরে বড় চমক
  7. iQOO Z11 Lite আসছে ভারতে, 15,000 টাকার মধ্যে 6,500mAh ব্যাটারি, 5G, ও 50MP ক্যামেরা মিলতে পারে
  8. Nothing Phone 4b এল ভারতে, দেখতে সবার থেকে আলাদা, ব্যাটারিতেও সেরা, দাম-ফিচার্স জেনে নিন
  9. Microsoft-এ ফের বিপুল ছাঁটাই, একসঙ্গে চাকরি গেল হাজার হাজার কর্মীর
  10. Apple ব্যবহারকারীদের জন্য স্বস্তি, দীর্ঘ 5 বছর অপেক্ষার পর চালু হল এই পরিষেবা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.