MIUI 11 এর হাত ধরেই জনপ্রিয় Poco F1 এ পৌঁছাবে ডার্ক মোড
গত বছর অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Poco F1
শিঘ্রই Poco F1 ফোনে পৌঁছাবে MIUI 11। সম্রতি এই কথা জানিয়েছেন PocoPhone এর প্রধান আভিন শে। MIUI 11 এর হাত ধরেই জনপ্রিয় Poco F1 এ পৌঁছাবে ডার্ক মোড। ইতিমধ্যেই Redmi Note 7 ফোনে এই ফিচার পৌঁছেছে। কবে Poco F1 ফোনে MIUI 11 পৌঁছাবে জানা যায়নি। তবে শে জানিয়েছেন Poco F1 এ MIUI 11 আপডেট পৌঁছাতে আর বেশি দেরি নেই। Android Q অপারেটিং সিস্টেমে যোগ হয়েছে ডার্ক মোড সাপোর্ট। তবে MIUI 11 এর হাত ধরে Poco F1 ফোনে Android Q রিলিজের আগেই ডার্ক মোড পৌঁছে যাবে।
ট্যুইটারে এই গ্রাহকের প্রশ্নের উত্তরে শে জানিয়েছিলেন “MIUI 11 এ ডার্ক মোড থাকছে।” একাধিক Xiaomi ফোনে ইতিমধ্যেই ডার্ক মোড পৌঁছালেও কেন Poco F1 ফোনে এই ফিচার পৌঁছাতে সময় লাগছে তাও জানিয়েছেন তিনি।
শে বলেন, “Redmi Note 7 Pro ফোনের গ্রাহক সংখ্যা অনেক বেশি হওয়ার কারনে সেই ফোনে পরীক্ষামুলকভাবে ডার্ক মোড পাঠানো হচ্ছে। একবার ডার্ক মোড স্টেবিলাইজ হলে MIUI 11 এ তা পৌঁছে যাবে।”
এই বিষয়ে অন্য কোন তথ্য জানাননি তিনি। তাই Poco F1 গ্রাহককে ডার্ক মোড ব্যবহারের জন্য MIUI 11 লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Poco F1 এর ভিতরে থাকবে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12MP Sony IMX363 সেন্সার। কোম্পানির Mi 8 ফোনেও একই ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছে নতুন Poco F1।
কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Google Android Dev Summit Returns After Four Years: Android 18 Could Be in Focus