আসছে Poco F1 Lite, দেখে নিন স্পেসিফিকেশন

Geekbench ওয়েবসাইটে Poco F1 Lite ফোনে Snapdragon 660 চিপসেট দেখা গিয়েছে। Poco F1 Lite ফোনে থাকছে 1.61 GHz প্রসেসার। থাকছে Android 9 Pie অপারেটিং সিস্টেম আর 4GB RAM। 14 মার্চ এই তথ্য আপলোড হয়েছে।

আসছে Poco F1 Lite, দেখে নিন স্পেসিফিকেশন

Poco F1 Lite ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে

হাইলাইট
  • Poco F1 Lite ফোনে Snapdragon 660 চিপসেট দেখা গিয়েছে
  • থাকছে Android 9 Pie অপারেটিং সিস্টেম আর 4GB RAM
  • Poco F1 ফোনে ছিল Snapdragon 845 চিপসেট
বিজ্ঞাপন

গত বছর অবিশ্বাস্য দামে ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করে টেক প্রেমীদের নজর কেড়েছিল Poco F1। এবার সামনে এল Poco F1 Lite। নতুন এই ফোনে থাকছে মিডরেঞ্জ চিপসেট। সম্প্রতি বেঞ্চমার্কিং ওয়েবসাইট Geekbench এ Poco F1 Lite ফোনে Qualcomm Snapdragon 660 চিপসেট দেখা গিয়েছে। গত বছর লঞ্চ হওয়া Poco F1 ফোনে ছিল Snapdragon 845 চিপসেট। ইতিমধ্যেই Poco F1 এ পৌঁছেছে Android Pie আপডেট। কবে নতুন Poco F1 Lite লঞ্চ হবে তা জানা যায়নি।

Geekbench ওয়েবসাইটে Poco F1 Lite ফোনে Snapdragon 660 চিপসেট দেখা গিয়েছে। SlashLeaks ওয়েবসাইটে প্রথম এই খবর প্রকাশিত হয়। Poco F1 Lite ফোনে থাকছে 1.61 GHz প্রসেসার। থাকছে Android 9 Pie অপারেটিং সিস্টেম আর 4GB RAM। 14 মার্চ এই তথ্য আপলোড হয়েছে।

গত বছর দ্রুত গতির স্মার্টফোনের প্রতিশ্রুতি ফিয়ে Poco সাব-বত্যান্ড লঞ্চ করেছিল Xiaomi। এই ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন Poco F1 এ ছিল ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন। এই ফোনে ব্যবহার হয়েছিল 8GB পর্যন্ত RAM, 256GB পর্যন্ত স্টোরেজ আর 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 ফাস্ট চার্জিং এর মাধ্যমে জলদি এই ফোনের ব্যাটারি চার্জ হয়ে যাবে।

লঞ্চের পরে একাধিক আপডেটে Poco F1 ফোনের ক্যামেরায় একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। শেষ আপডেটে এই ফোনে 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ডিং ফিচার নিয়ে এসেছে Xiaomi।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  2. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  3. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  4. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  5. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  6. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  7. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  8. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  9. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  10. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »