Google Lens এর সাথেই এই আপডেটে Poco F1 এ একাধিক Android Auto বাগ ফিক্স হয়েছে। Xiaomi র রিকভারি রমের সাইজ 1.7GB।
অগাস্ট মাসে লঞ্চের সময় Poco F1 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলত MIUI 9.6 স্কিন
Poco F1 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে তৈরী MIUI 10 আপডেট পৌঁছে গেল। সোমবার এই কথা জানিয়েছে Xiaomi। নতুন আপডেটে Poco F1 এ Google Lens ফিচার পৌঁছেছে। অগাস্ট মাসে লঞ্চের সময় Poco F1 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলত MIUI 9.6 স্কিন।
Google Lens এর সাথেই এই আপডেটে Poco F1 এ একাধিক Android Auto বাগ ফিক্স হয়েছে। Xiaomi র রিকভারি রমের সাইজ 1.7GB। তবে 2.5GB ফাস্টবুট রম ব্যবহার করেও এই আপডেট করা যাবে। তবে আপডেটের আগে ফোনের সম্পূর্ণ ব্যাক আপ নিতে ভুলবেন না।
ডুয়াল সিম Poco F1 এ কোম্পানির নিজস্ব MIUI 9.6 অপারেটিং সিস্টেম চললেও এবার এই ফোনে Android Pie সহ এই ফোনে কোম্পানির লেটেস্ট MIUI 10 আপডেট পৌঁছে গিয়েছে। Poco F1 এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12MP Sony IMX363 সেন্সার। কোম্পানির Mi 8 ফোনেও একই ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছে নতুন Poco F1।
কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।
Xiaomi Poco F1 looks great value for the price, but is there a catch? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S25 Gets New Galaxy AI Features From Galaxy S26 With New One UI 8.5 Update
Ubisoft Shuts Down 2 More Studios, Lays Off Up to 380 Employees in Latest Round of Cost Cuts