এটাই Poco F2 Lite! লঞ্চের আগে ফাঁস হল ছবি ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 জানুয়ারী 2020 13:59 IST
হাইলাইট
  • শীঘ্রই লঞ্চ হবে Poco F2 Lite
  • এই ফোনের ছবি সামনে এসেছে
  • ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার-ড্রপ স্টাইল নচ

Poco F2 Lite ফোনের ছবি সামনে এসেছে

Photo Credit: YouTube/RevAtlas

অনেক দিন ধরেই Poco F2 লঞ্চ ঘিরে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে। সম্প্রতি একাধিক রিপোর্টে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। সম্প্রতি ভারতে Xiaom-র ছত্রছায়া থেকে বেড়িয়ে আলাদা ব্র্যান্ডের তকমা পেয়েছে Poco। সম্প্রতি এক YouTube ভিডিওতে Poco F2 Lite ফোনের ছবি ও স্পেসিফিকেশন সামনে এসেছে। তুলনামূলক ঝাপসা এই ছবিতে Poco F2 Lite ফোনটি দেখা গিয়েছে। ছবিতে এই ফোন দেখতে অনেকটা Redmi Note 7 Pro এর মতো। এছাড়াও ফোনের সেটিংসের একটি ছবি দেখা গিয়েছে। সেখানে ডিসপ্লের উপরে ‘Poco F2 Lite' নামটি দেখা গিয়েছে। 

সম্প্রতি Poco -কে পৃথক ব্র্যান্ডের তকমা দিয়েছে Xiaomi। এর কয়েক দিনের মধ্যেই YouTube এ Poco F2 Lite ফোনের ছবি সামনে এল। ছবিতে F2 Lite ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ দেখা গিয়েছে। ডিসপ্লের নীচে থাকছে তুলনামূলক চওড়া বেজেল। Redmi Note 7 Pro ফোনেও একই ডিজাইন দেখা গিয়েছিল।

Poco F2 Lite ফোনে MIUI স্কিনের উপরে Poco Luncher চলবে। Redmi K20 Pro ফোনের ক্যামেরায় Poco F2 Lite ফোনের ছবি তোলা হয়েছিল। Poco F2 Lite এর সাথে শীঘ্রই লঞ্চ হতে পারে Poco F2 আর Poco F2 Pro।

Poco F2 Lite ফোনে থাকতে পারে Snapdragon 765 চিপসেট। সম্প্রতি মিডরেঞ্জ 5G স্মার্টফোনের জন্য এই ফোন চিপসেট লঞ্চ করেছিল Qualcomm। অন্যদিকে Poco F2 ফোনে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। Poco F2 Lite ফোনে থাকতে পারে 6GB RAM। যদিও 4GB ও 8GB RAM ভেরিয়েন্টেও এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে কমপক্ষে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। ফোনের ভিতরে থাকতে পারে 5,000 mAh ব্যাটারি।

আরও পড়ুন:

শীঘ্রই লঞ্চ হতে পারে Poco F2

Xiaomi-র ছত্রছায়া থেকে বেরিয়ে সাবালক হল Poco

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Poco, Poco F2, Poco F2 Lite
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple লঞ্চ করল দুর্ধর্ষ MacBook Air M5 ল্যাপটপ, 32GB র‍্যাম ও 4TB SSD স্টোরেজ আছে, দাম জেনে নিন
  2. 4000 টাকা সস্তা হয়ে গেল 32MP সেলফি ক্যামেরা ও 5500mAh ব্যাটারির এই দুর্দান্ত Motorola স্মার্টফোন
  3. iPhone 17e: দোলের আগে অ্যাপলের বড় চমক, সস্তায় নয়া আইফোন লঞ্চ হল ভারতে
  4. 7200mAh ব্যাটারি ও ফাস্টেস্ট 5G প্রসেসর সহ iQOO Z11x ভারতে মার্চ 12 লঞ্চ হচ্ছে
  5. Oppo K14 5G পাওয়ারহাউস 7000mAh ব্যাটারির সাথে মার্চে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  6. চোখধাঁধানো Nothing Phone 4a সিরিজের দুই ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  7. Ai+ Pulse 2 মাত্র 5999 টাকায় 6000mAh ব্যাটারি, 50MP ডুয়েল ক্যামেরা, ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল
  8. Honor Robot Phone: গানের তালে নাচবে, কথায় সায় দেবে, 200MP রোবটিক গিম্বল ক্যামেরার সাথে হাজির অভিনব ফোন
  9. OnePlus 15T: মার্চে নতুন ফোন আনছে ওয়ানপ্লাস, থাকবে 100W ফাস্ট চার্জিং ও 50MP পেরিস্কোপ ক্যামেরা
  10. Xiaomi স্মার্টফোনের চেয়েও পাতলা ট্যাব লঞ্চ করল, 9200mAh ব্যাটারি, 11.2 ইঞ্চি ডিসপ্লে, চারটি স্পিকার রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.