শীঘ্রই লঞ্চ হতে পারে Poco F2

সম্প্রতি GSMArena ওয়েবসাইটে এক রিপোর্ট প্রকাশ করে Poco F2 ফোনের ট্রেডমার্কের আবেদনের খবর জানানো হয়েছে। যদিও কয়েক মাস আগেও একাধিক রিপোর্টে জানানো হয়েছে Poco ব্র্যান্ড বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে Xiaomi।

শীঘ্রই লঞ্চ হতে পারে Poco F2

চলতি বছর ভারতে লঞ্চ হতে পারে Poco F2

হাইলাইট
  • Poco F2 ট্রেডমার্কের আবেদন জানিয়েছে Xiaomi
  • 2020 সালে এই ফোন লঞ্চ হতে পারে
  • 2018 সালে লঞ্চ হয়েছিল Poco F1
বিজ্ঞাপন

2018 সালে Poco F1 লঞ্চ করে বাজেট ফ্ল্যাগশিপ সেগমেন্টে ঝড় তুলেছিল Xiaomi। যদিও Poco ব্র্যান্ডের অধীনে এর পরে আর কোন স্মার্টফোন লঞ্চ করেনি বেজিংয়ের কোম্পানিটি। Poco F1 এর অবিশ্বাস্য সাফল্যের পর Poco F2 ঘিরে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে। সম্প্রতি Poco F2 লঞ্চ সম্পর্কে নতুন খবর সামনে এল। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে Poco F2 ফোনের ট্রেডমার্কের আবেদন জানিয়েছে Xiaomi।

সম্প্রতি GSMArena ওয়েবসাইটে এক রিপোর্ট প্রকাশ করে Poco F2 ফোনের ট্রেডমার্কের আবেদনের খবর জানানো হয়েছে। যদিও কয়েক মাস আগেও একাধিক রিপোর্টে জানানো হয়েছে Poco ব্র্যান্ড বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে Xiaomi। 2019 সালে Poco বিভাগের প্রধান জয় মানি কোম্পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর পরেই Poco ব্র্যান্ড বন্ধ হয়ে যাওয়ার খবর সামনে আসতে শুরু করেছিল।

গত মাসে Poco F2 সম্পর্কে মুখ খুললেন Pocofone প্রধান অ্যালভিন শে। ট্যুইটারে অ্যালভিন জানিয়েছিলেন, “2020 সালে Poco-র কাছ থেকে আরও শুনতে পারবেন।” অনেকেই মনে করছেন 2020 সালে Poco F1 এর উত্তরসূরি Poco F2 লঞ্চ হতে পারে। যদিও চলতি বছরের কোন সময়ে এই প্রোডাক্ট লঞ্চ হবে সেই বিষয়ে বিস্তারে জানা যায়নি।

সম্প্রতি Poco F2 সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছিল। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছিল Poco F2 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ট্রিপল রিয়ার ক্যামেরা।

আরও পড়ুন:

দশ হাজারের কম দামে এটাই সেরা! Realme 5i রিভিউ

একগুচ্ছ নতুন ফিচার সহ Xiaomi ফোনে আসছে MIUI 12

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »