শিঘ্রই ভারতে আসছে Xiaomi –র পরবর্তী Poco স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 ডিসেম্বর 2018 19:12 IST
হাইলাইট
  • Poco F1 ভারতে লঞ্চ হয়েছিল 2018 সালের অগাস্ট মাসে
  • সম্প্রতি এই ফোনের দাম কমিয়েছে Xiaomi
  • পরবর্তী Poco স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি শুরু করেছে কোম্পানি

সম্প্রতি Poco F1 এর সব ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমিয়েছে Xiaomi

শুরুতেই বাজিমাত করেছিল Poco। ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন Poco F1 ভারতে লঞ্চ হয়েছিল 2018 সালের অগাস্ট মাসে। মাত্র 20,999 টাকায় লিকুইড কুলিং টেকনোলজি সহ Snapdragon 845 চিপসেট দিয়ে ভারতবাসীর মন জিতেছিল Poco F1। সোমবার ভারতে Poco প্রধান সি মনমোহন টুইটারে নতুন Poco স্মার্টফোন লঞ্চের খবর জানিয়েছেন।

 

আরও পড়ুন: তিন মাসে কতগুলি Poco F1 বিক্রি করেছে Xiaomi?

Advertisement

সোমবার এই টুইটের পরেই নতুন Poco স্মার্টফোন লঞ্চ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। টুইটারে তিনি বলেন, “আপনাদের জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি আমি।” আরও বলেন, “শিঘ্রই নতুন Poco নিয়ে আসছে। জানেন কখন?”

অক্টোবরে Flipkart জানিয়েছিল আট মাসের মধ্যেই Poco সিরিজের পরবর্তী স্মার্টফোন বাজারে আসবে। অনলাইন মার্কেটপ্লেসের বাইব্যাক গ্যারান্টি পলিসি থেকে এই খবর জানা গিয়েছিল।

 

আরও পড়ুন: আরও ধারাল হল Poco F1 এর ক্যামেরা

লঞ্চের সবয় বিভিন্ন আলাদা ভেরিয়েন্টে Poco F1 পাওয়া যেত। সর্বোচ্চ 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যায়। এছাড়াও রয়েছে Snapdragon 845 চিপসেট আর লিকুইড কুলিং টেকনোলজি। OnePlus 6T কে ঘায়েল করতে Poco F1 ফোনে রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। আর ডিসপ্লের উপরে রয়েছে নচ।

 

আরও পড়ুন:  Poco F1 এর দাম পাকাপাকিভাবে কমালো Xiaomi

Advertisement

Poco F1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Poco F1 এ কোম্পানির নিজস্ব MIUI 9.6 অপারেটিং সিস্টেম চললেও এবার এই ফোনে Android Pie সহ এই ফোনে কোম্পানির লেটেস্ট MIUI 10 আপডেট পৌঁছে গিয়েছে। Poco F1 ফোনে রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। আর ডিসপ্লের উপরে রয়েছে নচ। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12MP Sony IMX363 সেন্সার। কোম্পানির Mi 8 ফোনেও একই ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছে নতুন Poco F1।

Advertisement

 

আরও পড়ুন: নতুন রঙে বাজারে এল Poco F1

কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।

Advertisement

 

আরও পড়ুন:  Poco F1 ফোনে পৌঁছে যাবে Android Q আপডেট

 


Xiaomi Poco F1 looks great value for the price, but is there a catch? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Sturdy body
  • Good battery life
  • Bad
  • Average low-light camera performance
  • No video stabilisation at 4K
 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1080x2246 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  2. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  3. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  4. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  5. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  6. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  7. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  8. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  9. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  10. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.