নতুন রঙে বাজারে এল Poco F1

সম্প্রতি ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পেয়েছে 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1। তবে অন্য তিনটি ভেরিয়েন্ট এখনও ফ্ল্যাশ সেলে কিনতে হচ্ছে।

নতুন রঙে বাজারে এল Poco F1

'রোসো রেড' রঙের Poco F1 এর দাম শুরু হচ্ছে 20,999 টাকা থেকে

হাইলাইট
  • লাল রঙে বাজারে এল Poco F1
  • তিনটি ভারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন
  • বিক্রি শুরু 11 অক্টোবর
বিজ্ঞাপন

 

কয়েকদিন আগেই বাজার গরম করে লঞ্চ হয়েছিল Xiaomi-র নতুন বাজেট ফ্ল্যাগগিপ Poco F1। এবার নতুন রঙে বাজারে এলো এই ফোন। নতুন 'রোসো রেড' রঙে বাজারে এসেছে Poco F1। 6GB RAM/ 64GB, 6GB RAM/ 128GB আর 8GB RAM/ 256GB ভেরিয়েন্টে পাওয়া যাবে লাল রঙের Poco F1।  বাজারে এই ফোন OnePlus 6Asus ZenFone 5Z এর মতো ফোনগুলিকে কড়া প্রতিযোগিতার সামনে নিয়ে আসবে। বিভিন্ন স্টোরেজ ভেরিয়েন্টে 20,999 টাকা থেকে 29,999 টাকা দামে কেনা যাবে Poco F1। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন 8GB RAM আর Snapdragon 845 চিপসেট। 

ভারতে Poco F1 এর দাম

ভারতে 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 20,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 23,999 টাকা। সবথেকে উপরের 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 29,999 টাকা। আগামী 11 অক্টোবর শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে লাল রঙের Poco F1 কেনা যাবে।

Poco F1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Poco F1 এ কোম্পানির নিজস্ব MIUI 9.6 অপারেটিং সিস্টেম চলবে। কোম্পানি জানিয়েছে শিঘ্রই Android Pie সহ এই ফোনে কোম্পানির লেটেস্ট MIUI 10 চলে আসবে। Poco F1 এর ভিতরে থাকবে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12MP Sony IMX363 সেন্সার। কোম্পানির Mi 8 ফোনেও একই ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছে নতুন Poco F1।

কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Sturdy body
  • Good battery life
  • Bad
  • Average low-light camera performance
  • No video stabilisation at 4K
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1080x2246 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. 7,000mAh ব্যাটারির সাথে iQOO Z11x 5G আসছে ভারতে, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
  2. 144Hz স্ক্রিন, 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা সহ Motorola Edge 70 Fusion মার্চ 6 লঞ্চ হচ্ছে
  3. 6,200 টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে শুরু হল Vivo V70, V70 Elite-এর সেল, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  4. Realme Narzo Power 5G সবচেয়ে স্লিম 10,001mAh ব্যাটারির সাথে মার্চে ভারতে আসছে, এক চার্জে 38 দিন চলবে
  5. Realme GT 9 Pro: DSLR-কে টেক্কা দিতে প্রথমবার ডুয়াল 200MP ক্যামেরার ফোন আনছে রিয়েলমি
  6. Samsung নিয়ে এল Galaxy Buds 4 Pro, মাথা নাড়ালেই কল রিসিভ, কানের আকার বুঝে শোনাবে সাউন্ড
  7. Samsung Galaxy S26 ও Galaxy S26+ বিশ্বের প্রথম 2nm প্রসেসর ও প্রাইভেসি ডিসপ্লে ফিচারের সাথে লঞ্চ হল
  8. Samsung Galaxy S26 Ultra ঝড় তুলে DSLR-এর মতো ক্যামেরা ও সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও অফলাইন ডাউনলোডের সুবিধা আনল
  10. 2,000 টাকা ছাড়ে Infinix Note Edge 5G ফোনের সেল শুরু হল, 6,500mAh ব্যাটারি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »