Poco F1-এর বিরুদ্ধে উঠলো এই মারাত্মক অভিযোগ

কম দামে ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করলেও যাঁরা বেশি মাল্টিমিডিয়া ব্যবহার করেন তাঁদের হতাশ করবে এই ফোন। এই ফোনে Widevine L1 DRM নেই, এই জন্যই ইন্টারনেট থেকে HD স্ট্রিম করতে পারছে না Poco F1।

Poco F1-এর বিরুদ্ধে উঠলো এই মারাত্মক অভিযোগ

Poco F1 ফোনে Widevine L1 DRM নেই, এই জন্যই ইন্টারনেট থেকে HD স্ট্রিম করতে পারছে না এই ফোন।

হাইলাইট
  • কয়েকদিন আগেই লঞ্চ হয়েছিল Xiaomi-র নতুন বাজেট ফ্ল্যাগগিপ Poco F1
  • এই ফোনে Widevine L1 DRM নেই
  • সর্বোচ্চ 540p রেজোলিউশানে Netflix স্ট্রিম করা সম্ভব
বিজ্ঞাপন

কয়েকদিন আগেই বাজার গরম করে লঞ্চ হয়েছিল Xiaomi-র নতুন বাজেট ফ্ল্যাগগিপ Poco F1। বিভিন্ন স্টোরেজ ভেরিয়েন্টে 20,999 টাকা থেকে 29,999 টাকা দামে কেনা যাবে Poco F1। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ 8GB RAM আর Snapdragon 845 চিপসেট। কম দামে ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করলেও যাঁরা বেশি মাল্টিমিডিয়া ব্যবহার করেন তাঁদের হতাশ করবে এই ফোন। এই ফোনে Widevine L1 DRM নেই, এই জন্যই ইন্টারনেট থেকে HD স্ট্রিম করতে পারছে না Poco F1। ফলে এই বাজেট ফ্ল্যাগশিপে Netflix, Amazon ba Google Play থেকে HD ভিদিও স্ট্রিম করা যাচ্ছে না। এই ফোনে রয়েছে Widevine L3 যা শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেফিনেশান (SD) স্ট্রিম করতে সক্ষম। Widevine L1, L2, L3 এর মধ্যে সবথেইএ পুরোনো টেকনোলজি Widevine L3 ব্যবহার হয়েছে এই ফোনে।

এই খবর যাচাই করে দেখেছে Gadgets 360। যে সব ফোনে Widevine L1 থাকে সেই ফোনে Netflix এর সব ভিশিওর উপরে HD আইকন দেখা যায়। তবে Poco F1 ফোনে কোন Netflix ভিডিও HD তে দেখা সম্ভব হয়নি। Widevine L3 এর মাধ্যমে সর্বোচ্চ 540p রেজোলিউশানে Netflix স্ট্রিম করা সম্ভব। ইতিমধ্যেই আমরা এই বিষয়ে Xiaomi-কে প্রশ্ন করেছি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোম্পানির তরফ থেকে এই বিষয়ে কোন উত্তর পাওয়া যায়নি।

poco f1 widevine Poco F1

Xiaomi Poco F1 (বাঁ দিকে) ফোনে Netflix এ HD আইকন দেখাচ্ছে না, অন্যদিকে Pixel 2 XL (ডানদিকে) ফোনে Widevine L1 থাকার কারনে HD আইকন দেখাচ্ছে। 

 

ভারতে 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 20,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 23,999 টাকা। সবথেকে উপরের 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 29,999 টাকা।

Poco F1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Poco F1 এ কোম্পানির নিজস্ব MIUI 9.6 অপারেটিং সিস্টেম চলবে। কোম্পানি জানিয়েছে শিঘ্রই Android Pie সহ এই ফোনে কোম্পানির লেটেস্ট MIUI 10 চলে আসবে। Poco F1 এর ভিতরে থাকবে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12MP Sony IMX363 সেন্সার। কোম্পানির Mi 8 ফোনেও একই ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছে নতুন Poco F1।

কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Sturdy body
  • Good battery life
  • Bad
  • Average low-light camera performance
  • No video stabilisation at 4K
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1080x2246 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A57 ও Galaxy A37 ফোনের দাম লঞ্চের দু'দিন আগেই ফাঁস হল
  2. Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম
  3. Samsung Galaxy S25 FE এখন সস্তা, 10,000 টাকার বেশি ছাড়ে প্রিমিয়াম ফোন
  4. Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোন আনছে রিয়েলমি, প্রকাশ হল টিজার
  5. Vivo V70 FE ফোনের প্রথম টিজার ভারতে প্রকাশ হল, সস্তায় 200MP OIS ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে
  6. 3,000 টাকা ছাড়ে শুরু হল Poco X8 Pro সিরিজের বিক্রি, 9,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে
  7. OnePlus Ace 6 Ultra এপ্রিলে 165Hz ডিসপ্লে ও ফ্ল্যাগশিপ Dimensity 9500 চিপসেটের সাথে লঞ্চ হবে
  8. WhatsApp: মেসেজ দেখলেই ডিলিট হবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার জানেন?
  9. Jio-এর সবচেয়ে সস্তা এক বছরের প্ল্যান, 900 জিবির বেশি ডেটা সহ আনলিমিটেড কলিং ও ফ্রি জিওহটস্টার
  10. Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »