5G কানেক্টিভিটি সহ লঞ্চ হল Qualcomm এর ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 855

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 ডিসেম্বর 2018 13:33 IST

Photo Credit: Twitter/ Qualcomm

নতুন 5G চিপসেট লঞ্চ হল Qualcomm। আগামী বছর শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে Snapdragon 855 চিপসেটের মাধ্যমে একাধিক স্মার্টফোনে 5G কানেক্টিভিটি পৌঁছে যাবে। মঙ্গলবার হাওয়াই দ্বীপে এক ইভেন্টে Snapdragon 855 চিপসেট লঞ্চ করেছে Qualcomm। এই চিপসেটের মাধ্যমে 4G নেটওয়ার্কের তুলনায় 50 থেকে 100 গুণ দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে।

বিশ্বের এক নম্বর মোবাইল চিপসেট প্রস্তুতকারী সংস্থা Qualcomm। Snapdragon 855 লঞ্চের সময় Qualcomm জানিয়েছে 2019 সালের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রে Verizon ও Samsung একসাথে মিলে প্রথম 5G স্মার্টফোন নিয়ে আসবে।

Snapdragon 855 চিপসেটে থাকবে কোম্পানির চতুর্থ জেনারেশানের মাল্টিকোর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইঞ্জিন। আগের ভজেনারেশানের মোবাইল চিপসেটের তুলনায় তিন গুণ দ্রুত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেস করতে পারবে Qualcomm Snapdragon 855।

Snapdragon 855 চিপসেট আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সাপোর্ট করবে। নতুন এই প্রযুক্তির নাম Qualcomm 3D Sonic Sensor। ডিসপ্লের নীচের অল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রিডারের মাধ্যমে Snapdragon 855 চিপসেটের ফোন আনলক করা যাবে।

আগামী বছর এই চিপসেট ব্যবহার করে Samsung সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা 5G স্মার্টফোন লঞ্চ করবে। তবে এই তালিকায় Apple এর নাম নেই। প্রথম 5G iPhone বাজারে আসবে 2020 সালে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Snapdragon, Qualcomm
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.