Snapdragon

Snapdragon - ख़बरें

  • Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
    ভারতে Motorola-র ওয়েবসাইটে Signature 27-এর জন্য একটি আলাদা প্রোডাক্ট পেজ চালু হয়েছে। সংস্থা নিশ্চিত করেছে, তারা নভেম্বরে এই ফোন এ দেশে লঞ্চ করবে। তবে এখনও তারিখ ঘোষণা হয়নি। এটি প্রথম ফোন, যেখানে Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি অডিও সিস্টেম রয়েছে। এতে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর থাকবে বলে কনফার্ম করা হয়েছে। সংস্থা দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে উন্নত স্মার্টফোন।
  • Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
    মোটোরোলা সিগনেচার 27 আগামী নভেম্বর 5 গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। সংস্থা তাদের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে। এটি প্রথম ফোন, যেখানে Bang & Olufsen-এর অডিও সিস্টেম আছে।মোটোরোলার সমস্ত মডেলে থাকা একই ধরনের নকশার বাইরে গিয়ে ডিভাইসটি তৈরি করা হয়েছে। ডিভাইসটি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে রান করবে। এতে 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স-সহ কোয়াড রিয়ার ক্যামেরা থাকবে।
  • OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
    OnePlus Ace 7 সিরিজ বৃহস্পতিবার লঞ্চ হল। এই লাইনআপের অধীনে OnePlus Ace 7 এবং OnePlus Ace 7 Pro বাজারে এসেছে। ওয়ানপ্লাস তাদের দুই নয়া ফোন পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি করেছে। এই সিরিজের দুই মডেলেই 200 মেগাপিক্সেল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি, 100W চার্জিং, 185Hz ডিসপ্লে, এবং ওয়ানপ্লাসের ই-স্পোর্টস চিপ রয়েছে। OnePlus প্রথমবার Ace লাইনআপে অ্যাক্টিভ কুলিং ফ্যান ব্যবহার করেছে। ফোনগুলি Snapdragon 8 Elite সিরিজের ভিন্ন চিপসেটে রান করে। এছাড়াও, দুই ফোনে এনএফসি, 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড ব্লাস্টার , এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ও IP66, IP68, IP69, এবং IP69K রেটিং পাওয়া যাবে।
  • iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
    টিপস্টার অভিষেক যাদবের দাবি, iQOO 16 ভারতে ডিসেম্বর 15 থেকে ডিসেম্বর 17 তারিখের মধ্যে লঞ্চ হতে পারে। পূর্বে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে ফোনের লঞ্চ কনফার্ম করেছিল সংস্থা। আইকু আরও জানিয়েছিল, ফোনটির ভারতীয় সংস্করণ চীনা ভ্যারিয়েন্টের মতো Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে চলবে। এছাড়াও, iQOO 16 হবে ভারতে ব্র্যান্ডের প্রথম ফোন, যেখানে শুরু থেকেই Android 17 ভিত্তিক Origin OS 7 কাস্টম স্কিন থাকবে।
  • iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
    iQOO Neo 12 চীনে লঞ্চ হয়েছে। এটি আইকোর নতুন ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোন। এতে অ্যাক্টিভ কুলিং ফ্যান, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 3D আইস ডোম ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও 2K রেজোলিউশনের স্ক্রিন রয়েছে। এটি 185Hz রিফ্রেশ রেট, ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসর, 9,000mAh ব্যাটারি, 100W চার্জিং, এবং ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে।
  • Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
    Motorola Signature 27 ভারতে আসতে আর বেশি দেরি নেই। মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এ দেশে লঞ্চ হচ্ছে আগামী নভেম্বরে। ভারতে মোটোরোলার ওয়েবসাইটে সিগনেচার 27-এর জন্য একটি আলাদা প্রোডাক্ট পেজ চালু হয়েছে। সংস্থা দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে উন্নত স্মার্টফোন। এতে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর থাকবে। এটি প্রথম ফোন, যেখানে Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি সাউন্ড সিস্টেম রয়েছে। ফোনের পিছনে চারটি ক্যামেরা মিলবে। যার মধ্যে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে। এটি 100x ডিজিটাল জুম অফার করবে৷ হ্যান্ডসেটে Sony LYTIA সেন্সর-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকবে।
  • Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
    Redmi K100 দুই বছর আগের ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে এসেছে। এই ফোনে 165Hz OLED ডিসপ্লে, বিশাল 10,000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, ও 3D সার্কুলেটিং পাম্প কুলিং সিস্টেম রয়েছে। হ্যান্ডসেটে Bose-টিউনড স্পিকার, এনএফসি, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। রেডমি দাবি করছে, তাদের নতুন স্মার্টফোনে 40+ গেম নেটিভ 165fps-এ খেলার সুবিধা থাকছে। তাপ দ্রত ছড়িয়ে দিতে ফোনে 12,000 বর্গমিলিমিটারের বেশি হাই-কন্ডাক্টিভিটি গ্রাফাইট রয়েছে।
  • OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
    ওয়ানপ্লাস ভারতে শীঘ্রই একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এটি চলতি মাসে চীনে মুক্তি পাওয়া OnePlus 16 হতে পারে। পূর্বসূরি OnePlus 15 দেশের বাজারে এসেছিল গত বছর নভেম্বরে। ভারত ও আন্তর্জাতিক বাজারে লঞ্চ হতে চলা OnePlus 16-এর তিনটি ভ্যারিয়েন্ট CPH2901, CPH2903, ও CPH2905 মডেল নম্বরের সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। ফোনটির দাম চীনে লঞ্চ হওয়া OnePlus 16-এর তুলনায় বেশি হতে পারে। ভারতে আসতে চলা OnePlus 16 মডেলের স্পেসিফিকেশন চীনে উপলব্ধ সংস্করণের মতোই হবে বলে আশা করা হচ্ছে।
  • 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
    Moto G Max-এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অপশন ফ্লিপকার্টে 21,499 টাকায় বিক্রি হচ্ছে। যেখানে লঞ্চের সময় ফোনটির দাম ছিল 27,999 টাকা। অর্থাৎ মোটোরোলা সরাসরি 6,499 টাকা ডিসকাউন্ট অফার করছে। ফোনটি 7,000mAh ব্যাটারি, Snapdragon 6s Gen 4 প্রসেসর, Dolby Atmos সাপোর্ট, IP64 রেটিং, এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। বাজেট কম থাকলে এটি দুর্দান্ত বিকল্প হতে পারে।
  • Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
    Oppo ভারতে শুধুমাত্র Reno 17 ও Reno 17c লঞ্চ করবে বলে জানা গিয়েছে। স্মার্টফোন দুটি যথাক্রমে Snapdragon 7 Gen 4 ও Dimensity 7300 প্রসেসর দ্বারা চালিত হবে। পূর্বসূরি Reno 16 এবং Reno 16c একই চিপসেট দিয়ে সজ্জিত। Oppo Reno 17 সিরিজ নভেম্বরে চীনে আত্মপ্রকাশ করতে পারে। তবে Reno 16 Pro ভারতে নাও আসতে পারে।
  • প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
    Oppo Pad Mini ভারতে 94,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি Snapdragon 8 Gen 5 প্রসেসর, 2.5K OLED ডিসপ্লে, ও 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। Oppo Enco X4-এর দাম 19,999 টাকা। ইয়ারবাডসের সাউন্ড বিখ্যাত অডিও ব্র্যান্ড Dynaudio-এর সহযোগিতায় টিউন করা হয়েছে। দুর্দান্ত সাউন্ডের জন্য এতে একজোড়া 11 মিমি বাস ড্রাইভার ও 6 মিমি প্ল্যানার ডায়াফ্রাম রয়েছে।
  • Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
    Oppo Reno 17 মডেলের ডিজাইন ও কালার প্রকাশ্যে এসেছে। এছাড়াও, স্পেসিফিকেশন, ফিচার, ভারতে লঞ্চের সম্ভাব্য সময়, ও দাম সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। ফোনের পিছনে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত থাকতে পারে। যার মধ্যে প্রাইমারি, আল্ট্রাওয়াইড, এবং টেলিফটো সেন্সর মিলবে। এটি Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করবে বলে দাবি করা হয়েছে।
  • Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
    Oppo Pad Mini Matte Display Edition চীনের মতো ভারতেও Snapdragon 8 Gen 5 প্রসেসরে চলবে বলে নিশ্চিত করা হয়েছে। এতে 8.8 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে, যা 2.5K রেজোলিউশন ও 144 হার্টজ রিফ্রেশ অফার করবে। এতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যা পর্দায় আলোর প্রতিফলন কমাতে সাহায্য করবে। স্টাইলাস দিয়ে লেখার সময় কাগজে লেখালিখির মতো অনুভূতি হবে বলে দাবি করা হয়েছে। Oppo আরও জানিয়েছে, ট্যাবটি 8,000mAh ব্যাটারির সঙ্গে আসবে। Oppo Enco X4 ইয়ারবাডে ডুয়াল ড্রাইভার রয়েছে। সাউন্ড Dynaudio এর সহযোগিতায় টিউন করা হয়েছে। এতে AI রিয়েল টাইম অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ও AI ক্লিয়ার কল ভয়েস আইসোলেশন ফিচার থাকবে।
  • 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
    এক বছরে মেমরি চিপের দাম লাগামছাড়া বেড়েছে। ফলে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপের দাম হাতের বাইরে চলে যাচ্ছে। 50 হাজারের বাজেটে ল্যাপটপে 8 জিবির বেশি র‍্যাম মিলছে না। প্রসেসর i3 অথবা Ryzen 3। কিন্তু Flipkart Big Billion Days সেলে 16 জিবি র‍্যাম এবং Snapdragon X প্রসেসর চালিত Asus Vivobook 14 কেনা যাচ্ছে মাত্র 50,240 টাকায়। সবচেয়ে বড় অফার ICICI ব্যাঙ্কের নো-কস্ট EMI স্কিমে। ক্রেতারা ক্রেডিট কার্ডে সর্বোচ্চ 18 মাস নো-কস্ট EMI অফারে ল্যাপটপ কিনতে পারবে। মাসিক কিস্তির বিকল্প নিলেই 10,750 টাকা ছাড় মিলবে। অর্থাৎ, ল্যাপটপের কার্যকর দাম 50,240 টাকায় নেমে আসবে।
  • OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
    OnePlus 16 সোমবার লঞ্চ হয়েছে। চীনে বেস 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,999 ইউয়ান (প্রায় 86,000 টাকা)। এই ফোনে 185Hz গেমিং ডিসপ্লে, 9,000mAh ব্যাটারি, এবং 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যা ওয়ানপ্লাসের ইতিহাসে সর্বপ্রথম। স্মার্টফোনটি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে রান করে। এতে বিভিন্ন গেম 185FPS-এ খেলা যাবে। হ্যান্ডসেটে 100W ওয়্যার্ড চার্জিং, চারটি IP রেটিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 17 ভিত্তিক ColorOS 16 প্রি-ইনস্টলড করা আছে।

Snapdragon - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »