সোলার রেড কালারে হাজির Realme 1

4GB RAM ভেরিয়েন্টের সোলার রেড কালার ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। শুধুমাত্র Amazon.in এই এই ফোন কিনতে পাওয়া যাবে।

সোলার রেড কালারে হাজির Realme 1
হাইলাইট
  • আজ (3 জুলাই) থেকে নতুন সোলার রেড কালারে অবতীর্ণ হবে Realme 1
  • 4GB RAM ভেরিয়েন্টের সোলার রেড কালার ভেরিয়েন্টের দাম 10,999 টাকা
  • শুধুমাত্র Amazon.in এই এই ফোন কিনতে পাওয়া যাবে
বিজ্ঞাপন

বাজেট ফোনের বাজারে বিপ্লব এনেছে Realme 1। আজ (3 জুলাই) থেকে নতুন রঙে অবতীর্ণ হবে Realme 1। মে মাসে ডায়মন্ড ব্ল্যাক রঙের 4GB RAM আর 64GB ভেরিয়েন্টের Realme 1 লঞ্চ হয়েছিল। শুধুমাত্র Amazon.in থেকেই এই ফোন কিনতে পাওয়া যাচ্ছিল। এর পরে মুনলাইট সিলভার কালারে Realme 1 বিক্রি শুরু হয়। আর এবার সেই তালিকায় নতুন সংযোজন সোলার রেড কালারের Realme 1।

 

ভারতে Realme 1 এর দাম

4GB RAM ভেরিয়েন্টের সোলার রেড কালার ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। শুধুমাত্র Amazon.in এই এই ফোন কিনতে পাওয়া যাবে। প্রসঙ্গত 3GB RAM, 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 1 এর দাম 8,990 টাকা। আর 6GB RAM আর 128GB স্টোরেজ Realme 1 এর দাম 13,990 টাকা।

Realme 1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Realme 1 এ থাকছে Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.0। ফোনের উপরে থাকবে একটি 6 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ফোনে রয়েছে বিশাল 84.75% স্ক্রিন টু বডি রেশিও। ফোনের ভিতরে থাকবে অক্টা-কোর MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB/128GB ইন্টারনাল স্টোরেজ। আর থাকছে 4G VoLTE সাপোর্ট।

Realme 1 এর পিছনে থাকবে একটি 13MP ক্যামেরা। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। ফোনের সামনে আছে একটি 8MP ক্যামেরা। এই ক্যামেরাতে থাকবে OPPO র নিজস্ব AI Beauty 2.0 ফিচার। এই ফিচারের মাধ্যমে মুখের 296 টি পয়েন্টে ফেসিয়াল রিকগনিশান করা সম্ভব। আর এই ফিচার ব্যাবহার করেই ফেসিয়াল আনলক ফিচার যোগ হয়েছে Realme 1এ। কোম্পানির দাবি মাত্র 0.1 সেকেন্ডে আনলক হয়ে যাবে ফোনটি। যদিও এই ফোনে থাকবে না কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »