Realme 16 5G: 4500 টাকা ডিসকাউন্টে রিয়েলমির আয়না লাগানো 50MP সেলফি ক্যামেরা ফোনের সেল শুরু

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 এপ্রিল 2026 13:48 IST
হাইলাইট
  • Realme 16 5G-এর প্রাইমারি ক্যামেরা দিয়ে সেলফি তোলা যাবে
  • ফোনের সামনেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে
  • এটি 7,000mAh ব্যাটারি ও 60W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে

Realme 16 5G features a 50-megapixel selfie camera

Photo Credit: Realme

Realme 16 5G আয়না লাগানো ক্যামেরার সাথে গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আজ রিয়েলমির নতুন ফোনের বিক্রি শুরু হয়েছে। লঞ্চ অফারে 4,500 টাকা পর্যন্ত ছাড়ে ফোনটিকে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এই স্মার্টফোনের ডিজাইন নজর কাড়তে বাধ্য। ব্যাক  প্যানেল অবস্থিত ক্যামেরা বারে একটি গোল আয়না রয়েছে। ফলে প্রাইমারি ক্যামেরা দিয়ে সেলফি তোলা যাবে। আবার সামনে পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। Realme 16 5G ফোনে 7,000mAh টাইটান ব্যাটারি, IP69 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ও 60W ফাস্ট চার্জিং সাপোর্টের মতো ফিচার্স রয়েছে।

Realme 16 5G দাম ও সেল অফার

Realme 16 5G-এর বেস 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 31,999 টাকা। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 33,999 টাকা এবং 36,999 টাকায় কেনা যাবে। এটি ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে বিক্রি হচ্ছে।

ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ও কোটাকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,290 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। BHIM, গুগল পে, ক্রেড, ফোনপে, ও পেটিএম-এর মতো UPI অ্যাপে পেমেন্ট করলে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বেস মডেলে 3,598 টাকা ক্যাশব্যাক পাবে।

এছাড়াও, আইসিআইসিআই ব্যাঙ্কের নো-কস্ট EMI অপশনে 4,540 টাকা পর্যন্ত ছাড় মিলছে। 12 মাসের প্ল্যানে 2,284 টাকা মাসিক কিস্তি দিতে হবে। ফোনটি এয়ার হোয়াইট এবং এয়ার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমি 16 5G একটি 6.57 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে, যা FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,200 নিট পিক ব্রাইটনেস, ও 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। এটি Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম ইন্টারফেস পেয়েছে। ফোনটি তিনটি OS আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট পাবে।

Advertisement

স্মার্টফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এতে f/1.8 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম লেন্স আছে। ডিভাইসটি MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর দ্বারা চালিত। এতে IP69 রেটিং থাকায় 30 মিনিট ধরে 6 মিটার পর্যন্ত জলের নিচে ডুবে থাকলেও কোনও ক্ষতি হবে না। এই ফোনে রিভার্স চার্জিং সাপোর্ট, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ও ফেসিয়াল রিকগনিশন ফিচার রয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • IP69-rated design
  • Bright and vibrant 120Hz display
  • Battery can easily last over a day of use
  • Bad
  • Poor gaming performance
  • Speakers could have sounded better
  • Cropped frame on primary camera
  • Poor overall camera performance
 
KEY SPECS
Display 6.57-inch
Processor MediaTek Dimensity 6400 Turbo
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1080x2372 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.