ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন

Realme 16 Pro 5G স্মার্টফোন এবং Realme Buds T500 Pro ইয়ারবাডের Harry Potter Edition একসঙ্গে লঞ্চ হয়েছে ভারতে।

ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন

Photo Credit: Realme

Realme 16 Pro 5G Harry Potter Edition features several custom design elements

হাইলাইট
  • Realme 16 Pro 5G Harry Potter Edition কাস্টম ডিজাইন এলিমেন্ট-সহ এসেছে
  • Realme Buds T500 Pro Harry Potter এডিশনে হগওয়ার্টস ক্রেস্টের নকশা আছে
  • UV লাইটে ফোনের পিছনে হগওয়ার্টসের চারটি ঘরের আলাদা রঙ ফুটে উঠবে
বিজ্ঞাপন

Realme 16 Pro 5G এবং Realme Buds T500 Pro Harry Potter Edition সোমবার লঞ্চ হয়েছে ভারতে। এই দুই স্পেশাল এডিশন মডেলে হ্যারি পটারের থিম এবং ডিজাইন রয়েছে। Realme 16 Pro 5G Harry Potter Edition-এর পিছনে লেদারের মতো টেক্সচারযুক্ত প্যানেল রয়েছে। এতে এমন এক বিশেষ প্রযুক্তি ব্যবহার হয়েছে, যা আলোর সংস্পর্শে আসলে রঙ বদলে ফেলে। বিশেষ করে UV লাইটে ফোনের পিছনে থাকা হগওয়ার্টসের চারটি ঘরের প্রতীক স্পষ্ট হয়ে ওঠে ও প্রতিটি ঘরের আলাদা রঙ দেখা যায়। ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা, 144Hz AMOLED ডিসপ্লে, চারটি IP রেটিং, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

অন্য দিকে, Realme Buds T500 Pro বাদামি রঙের বডি ও সিলিকন ইয়ার টিপের সঙ্গে এসেছে। ইয়ারবাডের স্টেমে মেটালিক গোল্ড কালারের অংশ আছে, যেখানে হগওয়ার্টস ক্রেস্টের নকশা সুক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ডিভাইসের চার্জিং কেসের বাইরেও বাদামি রঙের লেদারের মতো টেক্সচার আছে। কেসের সামনে বড় করে ক্রেস্ট আছে। পিছনের দিকে হ্যারি পটারের লোগো ও 'ওয়েলকাম টু হগওয়ার্টস' লেখা হয়েছে।

Realme 16 Pro 5G Harry Potter Edition দাম ও ফিচার্স

রিয়েলমি 16 প্রো 5G হ্যারি পটার এডিশনের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 62,999 টাকা। এটি একটাই মেমরি কনফিগারেশনে এসেছে ও ফ্লিপকার্টে ম্যাজিক ব্রাউন কালার অপশনে বিক্রি হবে। এতে স্ট্যান্ডার্ড মডেলের মতো সমস্ত বৈশিষ্ট্য রেখেছে কোম্পানি। ফোনের সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনে 7,000mAh ব্যাটারি মিলবে।

ফোনের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। ডিভাইসটি রান করে Dimensity 7300 Max চিপসেটে। ক্রেতারা এই ফোনের সঙ্গে হগওয়ার্টসের থিমে তৈরি একটি লিমিটেড এডিশন গিফট বক্স পাবেন। বক্সের মধ্যে হগওয়ার্টস থেকে পাঠানো চিঠি, ট্রেনের ট্রিকিট, বুকমার্ক, পোস্টকার্ড, ও হগওয়ার্টসের লোগো খচিত একটি ফোন কেস রয়েছে।

Realme Buds T500 Pro Harry Potter Edition

Realme Buds T500 Pro Harry Potter Edition

Realme Buds T500 Pro Harry Potter Edition দাম ও ফিচার্স

রিয়েলমি বাডস টি500 প্রো হ্যারি পটার এডিশনের দাম 6,999 টাকা। এতেও স্ট্যান্ডার্ড মডেলের সমস্ত বৈশিষ্ট্য আছে। এটি 12.4 মিমি ড্রাইভার, হাই-রেজ অডিও ওয়্যারলেস, 50 ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ও 45 মিলিসেকেন্ড ল্যাটেন্সি অফার করে। এতে পরিষ্কার কথা শোনার জন্য মোট ছয়টি মাইক্রোফোন আছে। ইয়ারবাডে চার্জিং কেস-সহ 56 ঘন্টা ব্যাকআপ মিলবে। ANC বন্ধ রেখে AAC প্লেব্যাক ব্যবহার করলে 13.5 ঘন্টা পর্যন্ত চলবে। ANC চালু থাকলে ব্যাকআপ কমে 8 ঘন্টায় নেমে আসবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »