শুরু হল বিক্রি, অনলাইনে কীভাবে কিনবেন Realme 2?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 সেপ্টেম্বর 2018 15:38 IST
হাইলাইট
  • গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Realme 2
  • মঙ্গলবার থেকে Flipkart এ Realme 2 পাওয়া যাবে
  • Realme 2 এর অন্যতম প্রধান আকর্ষন ডিসপ্লের উপরে কালো নচ, 4230 mAh ব্যাটারি

শুধুমাত্র Flipkart থেকেই কেনা যাবে Realme 2।

 

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Realme 2। 8,990 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। শুধুমাত্র Flipkart থেকেই কেনা যাবে Realme 2। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 4,230 mAh ব্যাটারি সহ বাজারে আসছে নতুন Realme 2। মঙ্গলবার থেকে বিক্রি শুরু হবে এই ফোন। Realme 2 এর অন্যতম প্রধান আকর্ষন ডিসপ্লের উপরে কালো নচ, 4230 mAh ব্যাটারি, 4GB RAM আর ডুয়াল রিয়ার ক্যামেরা। 6GB RAM ভেরিয়েন্টে কোম্পানির আগের ফোন Realme 1 পাওয়া গেলেও সর্বোচ্চ 4GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে লেটেস্ট Realme 2। তবে Realme 1 ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার না থাকলেও Realme 2 ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যোগ করেছে Oppo। এর সাথেই Realme 2 ফোনে থাকবে Snapdragon 450 চিপসেট।

Realme 2 এর দাম

ভারতে 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 এর দাম 8,990 টাকা। হাই এন্ড 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,990 টাকা। মঙ্গলবার দুপুর 12টায় Flipkart এ Realme 2 বিক্রি শুরু হবে। আপাতত ডায়মন্ড রেড ও ডায়মন্ড ব্ল্যাক কালারে বিক্রি শুরু হবে Realme 2। অক্টবর মাসে নতুন ডায়মন্ড ব্লু রঙে বাজারে আসবে এই ফোন। HDFC ব্যাঙ্কের গ্রাহকরা ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে Realme 2 কিনলে 750 টাকা ছাড় পাবেন। জিওর তরফ থেকে নতুন Realme 2 গ্রাহকদের অতিরিক্ত 120 GB ডাটা আর 4,200 টাকার সুবিধা দেওয়া হবে। এর সাথেই নো কস্ট EMI এর মাধ্যমে সহজেই Realme 2 কিনতে পারবেন গ্রাহকরা।

Realme 2 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Realme 2 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme 2 তে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। Realme 2 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। Realme 2 এর ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Realme 2 ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Realme 2 ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য Realme 2 তে থাকবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Realme 2 তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/GLONASS, OTG, FM রেডিও, একটি microUSB 2.0 পোর্ট আর একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Realme 2 তে রয়েছে একটি 4230 mAh ব্যাটারি। এর সাথেই ফোনের পিছনে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stellar battery life
  • Unique, snazzy design
  • Bad
  • Average cameras
  • Dim, reflective display
  • Iffy fingerprint sensor
 
KEY SPECS
Display 6.20-inch
Processor Qualcomm Snapdragon 450
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4230mAh
OS Android 8.1
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের নয়া মিড রেঞ্জ ফোন নিয়ে বড় অপডেট, আসছে ফ্লিপকার্টে
  2. দুর্দান্ত ক্যামেরার Samsung স্মার্টফোনে 12,000 টাকার বেশি ছাড়, অফার শেষ হওয়ার আগেই ফায়দা নিন
  3. Xiaomi 18 Pro: শাওমির চমক, আসছে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন
  4. Itel A100 4G ভারতে 6,799 টাকায় হাজির, নেটওয়ার্ক ছাড়াই কল করার সুবিধা রয়েছে
  5. Sarvam AI: কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতের বাজিমাত, দেশে তৈরি সর্বম এআই টেক্কা দিচ্ছে চ্যাটজিপিটি, জেমিনাইকে
  6. Samsung Galaxy F70e 5G খুব সস্তায় 6000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, ছয় বছর Android আপডেট পাবে
  7. Oppo K14x 5G ফোনের দাম ও ফিচার্স লঞ্চের আগের দিন ফাঁস হয়ে গেল, সস্তায় 6500mAh ব্যাটারি ছাড়াও থাকবে
  8. Oppo Reno সিরিজের স্মার্টফোন 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে, ফ্লিপকার্টে বাম্পার ডিসকাউন্ট
  9. Vivo V70 ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, 50MP সেলফি ক্যামেরা ও 6500mAh ব্যাটারি থাকছে
  10. Xiaomi 17T Pro স্মার্টফোনের ফিচার্স লিক হল, 8500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.