দুটি ভেরিয়েন্টে বাজারে আসছে Realme 3, থাকছে ডুয়াল ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 ফেব্রুয়ারি 2019 15:27 IST
হাইলাইট
  • ডায়মন্ড কাট ডিজাইন ফিরে এসেছে Realme 3 তে
  • Realme 3 ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা
  • সাথে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

Realme 1 এর ডায়মন্ড কাট ডিজাইন ফিরে এসেছে Realme 3 তে

শিঘ্রই বাজারে আসছে Realme 3। ইতিমধ্যেই এই ফোনের টিজার প্রকাশ শুরু করেছে চিনের কোম্পানিটি। এই ফোনে থাকছে MediaTek Helio P70। Realme U1 ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছিল। কোম্পানির প্রথম স্মার্টফোন Realme 1 এর ডায়মন্ড কাট ডিজাইন ফিরে এসেছে Realme 3 তে।

সম্প্রতি প্রকাশিত ঝলকে জানা গিয়েছে Realme 3 ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। সাথে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Realme 1 ফোনের মতোই Realme 3 এর পিছনে থাকবে ডায়মন্ড কাট ডিজাইন।

সম্প্রতি Android Authority ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে দুটি ভেরিয়েন্টে বাজারে আসবে Realme 3। RMX1821 আর RMX1825 নামে বাজারে আসবে এই দুটি ভেরিয়েন্ট। একটি ভেরিয়েন্টে থাকছে MediaTek Helio P60 চিপসেট আর অন্যটিতে থাকবে MediaTek Helio P70 চিপসেট। শুধুমাত্র ভারতে পাওয়া যাবে এই স্মার্টফোন। কিছু দিন আগে ইন্টারনেটে Realme A1 নামে যে স্মার্টফোনের খবর সামনে এসেছিল সেটি আসলে Realme 3।

Realme 3 ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা

Advertisement

 

একাধিক সাক্ষাৎকারে ও সোশ্যাল মিডিয়া পোস্টে Realme প্রধান মাধক শেঠ জানিয়েছেন 2019 সালের প্রথমার্ধে ভারতে আসবে নতুন স্মার্টফোন। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.