এবার 5G স্মার্টফোন নিয়ে আসছে Realme

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 সেপ্টেম্বর 2019 17:05 IST
হাইলাইট
  • Realme 5G ফোনে থাকবে Qualcom চিপসেট
  • Snapdragon 7 সিরিজ চিপ্সেট থাকবে
  • ইতিমধ্যেই 5G স্মার্টফোন লঞ্চের ঘোষনা করেছেন Realme প্রধান

Snapdragon 7 সিরিজ চিপসেট ব্যবহার করে 5G স্মার্টফোন নিয়ে আসছে Realme

কয়েক মাস আগে 5G স্মার্টফোন লঞ্চের ঘোষনা করেছিল Realme। সম্প্রতি জানা গিয়েছে প্রথম 5G Realme ফোনে Snapdragon 7 সিরিজ চিপসেট থাকবে। কয়েক দিন আগেই Qualcomm জানিয়েছিল Snapdragon 8 সিরিজ, Snapdragon 7 সিরিজ আর Snapdragon 6 সিরিজ চিপসেটে 5G সাপোর্ট থাকছে। 2020 সালে 7 সিরিজ আর 6 সিরিজ স্মার্টফোনে 5G সাপোর্ট নিয়ে আসবে Qualcomm। এর ফলে আরও বেশি মিডিরেঞ্জ স্মার্টফোনে 5G সাপোর্ট দেখা যাবে।

Qualocomm জানিয়েছে LG, Motorola, Nokia (HMD Global), Oppo, Realme, Redmi (Xiaomi) আর Vivo সহ মোট 12 টি ব্র্যান্ড Snapdragon 7 সিরিজ চিপসেট ব্যবহার করে 5G স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। এর মধ্যে Realme ইতিমধ্যেই এই মিডরেঞ্জ 5G স্মার্টফোন নিয়ে বাজার গরম করতে শুরু করেছে।

Advertisement

এখনও নতুন এই মিডরেঞ্জ 5G চিপসেটগুলি লঞ্চ করেনি Qualcomm। তবে 2019 সালেই এই চিপসেটগুলি লঞ্চ হবে। এর মধ্যে Snapdragon 7  সিরিজ চিপসেট ব্যবহার করে সবার আগে 5G স্মার্টফোন লঞ্চ হবে।

জুন মাসে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছিলেন 2019 সালেই 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে Realme। তিনি জানিয়েছিলেন ভারতে 5G পরিষেবা শুরুর আগেই Realme -র 5G স্মার্টফোন লঞ্চ হয়ে যাবে।

5G স্মার্টফোন ছাড়াও শিঘ্রই চারতে আসছে Realme XT। এই ফোনের পিছনে রয়েছে একটি 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। 13 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।

Advertisement

এছাড়াও একটি 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লের স্মার্টফোন লঞ্চের কথা জানিয়েছে Realme। Realme XT Pro ফোনে এই ফিচার থাকতে পারে। Realme XT Pro ফোনে থাকতে পারে একটি 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  2. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  3. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  4. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  5. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  6. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  7. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  8. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  9. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  10. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.