Realme 5g

Realme 5g - ख़बरें

  • আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
    Realme P4 Power, Realme P4x, Realme P4R, Realme P4 Lite 5G, এবং Realme P4 Lite 4G-এর মূল্যবৃদ্ধি করেছে সংস্থা। মডেল ও স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী 3,000 টাকা পর্যন্ত দাম বেড়েছে। Realme P4 Power 5G-এর দাম এখন 32,999 টাকা থেকে শুরু হচ্ছে। Realme P4x 5G ফোনের নতুন স্টার্টিং প্রাইস 24,999 টাকা। Realme P4R 5G-এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজের বেস মডেলের দাম এখন 19,999 টাকা হয়েছে।
  • Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
    Realme P4s 5G ব্যবহারকারীরা FPS, MOBA, Sport, এবং Racing-এর মতো গেম 144Hz ফ্রেম রেটে খেলতে পারবে। এই ফোনে 8,000mAh ব্যাটারি, Dimensity 7400 Ultra প্রসেসর ও Hyper Vision+ AI চিপসেট আছে। আলাদা গ্রাফিক্স চিপ থাকার কারণে গেমের সর্বোচ্চ রেজোলিউশন ও ফ্রেম রেট 300 শতাংশ উন্নত হওয়ার দাবি করা হয়েছে। এই ফোনে হাইপারমোশন, অলওয়েজ-অন HDR, GT মোড, ও হাইপারক্ল্যারিটির মতো গেমিং ফিচার থাকছে। এতে 1.5K রেজোলিউশন Samsung M14 অ্যামোলেড ডিসপ্লে, 50MP + 8MP ডুয়াল রিয়ার ক্যামেরা, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে।
  • Realme P4s 5G লঞ্চ হচ্ছে আগস্ট 26, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
    Realme P4s 5G স্মার্টফোনের অন্যতম আকর্ষণ হবে 8,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং। ফোনের সামনে Samsung-এর ফ্ল্যাগশিপ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 6,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। ক্যামেরা সেটআপে একটি 50 মেগাপিক্সেল মেইন সেন্সর ও 8 মেগাপিক্সেল AI ওয়াইড ক্যামেরা মিলবে। ফোনটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর এবং Hyper Vision+ AI চিপ দিয়ে সজ্জিত থাকবে।
  • Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
    Realme 16x 5G ভারতে 25,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, 7,000mAh টাইটান ব্যাটারি, ও 144Hz LCD ডিসপ্লের সঙ্গে এসেছে। ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 16 ভিত্তিক Realme UI 7.0 আছে। ফোনের ব্যাক ক্যামেরা মডিউলের তিন নম্বর কাটআউটে বাইরে পালস লাইট আছে, যা নয়টি কালার ও পাঁচটি গ্লোয়িং মোডের মধ্যে কাস্টমাইজ করা যাবে। এটি নোটিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করবে।
  • Amazon গ্রেট ফ্রিডম সেলে বাম্পার ছাড়, 30,000 টাকার নিচে সেরা 5 ফোনের লিস্ট
    আপনার বাজেট যদি 30,000 টাকার মধ্যে থাকে, তাহলে Amazon Great Freedom Sale নতুন স্মার্টফোন কেনার জন্য উপযুক্ত সময়। র‍্যাম, স্টোরেজ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ার কারণে মিড-রেঞ্জ ফোন কিনতে বেশি খরচ হচ্ছে ক্রেতাদের। কিন্তু এই পরিস্থিতিতেও 30,000 টাকার নিচে বেশ কিছু ভাল স্মার্টফোনে আকর্ষণীয় ডিল দিচ্ছে অ্যামাজন। সরাসরি ছাড়, ব্যাঙ্ক অফার, এবং নো-কস্ট EMI সুবিধা ব্যবহার করে পছন্দের স্মার্টফোন সাধারণ বাজারমূল্যের তুলনায় অনেকটাই সস্তায় কেনা যাবে। এই ক্লিকে 30,000 টাকার নিচে সেরা পাঁচ ফোন দেখে নিন।
  • Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে, ফাঁস একাধিক তথ্য
    Realme 16x 5G ভারতে লঞ্চ হতে বেশি দেরি নেই। ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এখন অনলাইনে ফাঁস হয়েছে। ব্যাটারি এমন একটি জায়গা, যেখানে ডিভাইসের ভারতীয় ভার্সনে গ্লোবাল মডেলের থেকে আলাদা। Realme 16x 5G ভারতে 7,000mAh ব্যাটারির সঙ্গে আসবে বলে জানা গিয়েছে। রিয়েলমির নতুন ফোনে পাওয়ারফুল ব্যাটারি ছাড়াও আর কী কী থাকবে, তা জানতে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।
  • Realme Narzo 100x 5G সস্তায় ভারতে 8,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, এক চার্জে 3 দিন চলবে
    Realme Narzo 100x 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে অফারে 18,499 টাকায় কেনা যাবে। ফোনে 8,000mAh ব্যাটারি, 50MP রিয়ার ক্যামেরা, ও 144Hz ডিসপ্লে রয়েছে। এছাড়াও, 5,300 বর্গমিমি VC কুলিং সিস্টেম, রিভার্স চার্জিং, IP65 রেটিং, Pulse লাইট, ও বাইপাস চার্জিংয়ের মতো ফিচার মিলবে।
  • Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
    Realme Narzo 100x 5G জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে। ফোনে 8,000mAh ব্যাটারি থাকছে। এটি Amazon-এ বিক্রি হবে। সেখানে লাইভ থাকা মাইক্রোসাইট ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, এবং ফিচার্স প্রকাশ্যে এনেছে। এতে 144Hz ডিসপ্লে, 5,300 বর্গমিমি VC কুলিং, 50MP ডুয়াল AI রিয়ার ক্যামেরা, AI Pulse Light, IP65 ওয়াটার প্রোটেকশন রেটিং, ও Dimensity 6300 প্রসেসর থাকবে।
  • নন-স্টপ পাওয়ারের সঙ্গে Realme Narzo 100x 5G লঞ্চ হচ্ছে ভারতে, ব্যাটারিতে বড় চমকের ইঙ্গিত
    Realme Narzo 100x 5G স্মার্টফোনের ভারতে লঞ্চ কনফার্ম করা হল। স্মার্টফোনটির একটি মাইক্রোসাইট রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছে। সেখানে ফোনটির ডিজাইনের একঝলক দেখা গিয়েছে। এতে কমলা রঙের ব্যাক প্যানেল এবং ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। ক্যামেরা মডিউলে তৃতীয় সেন্সরের মতো একটি অংশ দেখা যায়, যার চারপাশে জ্বলজ্বলে আলোর রিং আছে।
  • Amazon Prime Day 2026: স্মার্টফোনে লোভনীয় অফার, রেকর্ড ছাড়ে শুরু বছরের সবচেয়ে বড় সেল
    Amazon Prime Day 2026 আজ মধ্যরাত থেকে সব গ্রাহকদের জন্য লাইভ হয়েছে। স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়েও মোটা ডিসকাউন্টে নতুন মডেল কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। আগামী জুলাই 6 পর্যন্ত চলবে প্রাইম সেল। বাজেট 25,000 টাকার মধ্যে থাকলে, Samsung Galaxy M47 5G সেরা অপশন। এটি 22,999 টাকায় বিক্রি হচ্ছে। Samsung Galaxy S25 Ultra বর্তমানে 84,999 টাকায় বিক্রি হচ্ছে। ছাড় প্রায় 44,000 টাকা। অ্যামাজন প্রাইম ডে 2026 সেলে OnePlus 13 বিক্রি হচ্ছে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা আজ পর্যন্ত ফোনটির সর্বনিম্ন দাম।
  • Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
    Realme P4R 5G ভারতে 18,999 টাকায় এসেছিল। বেস মডেলে 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 20,999 টাকা ও 22,999 টাকা। তবে Axis ও HDFC ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,210 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, রিয়েলমি তিন মাসের জন্য নো কস্ট EMI অফার দিচ্ছে। তবে মনে রাখবেন, অফাররাত 12টার পর শেষ হচ্ছে। ফোনটি ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে বিক্রি হচ্ছে।
  • Realme Narzo Days সেল শুরু, 11,499 টাকায় নতুন মডেল, 10,001mAh ব্যাটারি ফোনে কত ছাড় দেখুন
    Realme Narzo Days Sale অ্যামাজনে জুন 16 পর্যন্ত চলবে। সংস্থাটি তাদের Narzo সিরিজের একাধিক স্মার্টফোনে সীমিত সময়ের জন্য একাধিক অফারের ঘোষণা করেছে। ক্রেতারা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, কুপন ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বিনিফিট, নির্বাচিত ব্যাংক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ছাড়, এবং EMI অপশনের সুবিধা পাবেন।
  • Realme P4R 5G: 20,000 টাকার মধ্যে দেশের প্রথম 8,000mAh ব্যাটারির ফোন আনল রিয়েলমি
    Realme P4R 5G ভারতে 18,999 টাকায় লঞ্চ হয়েছে। এই ফোনে 8,000mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে রয়েছে। এছাড়াও,, 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, রিভার্স চার্জিং সাপোর্ট, IP65 জল ও ধুলোরোধী রেটিং, Pulse লাইট, ও বাইপাস চার্জিংয়ের মতো ফিচার মিলবে।
  • Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
    Realme P4R 5G জুন 10 ভারতে লঞ্চ হচ্ছে। ফোনটি 8,000mAh ব্যাটারির সঙ্গে আসছে। এটি ফ্লিপকার্টে বিক্রি হবে। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে লাইভ থাকা মাইক্রোসাইট Realme P4R 5G মডেলের ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, এবং ফিচার্স প্রকাশ্যে এনেছে। এতে 144Hz ডিসপ্লে, 5,300 বর্গমিমি VC কুলিং, ডুয়াল AI রিয়ার ক্যামেরা, ও IP65 ওয়াটার প্রোটেকশন রেটিং অফার থাকবে।
  • 8,000mAh ব্যাটারির সঙ্গে Realme 16T 5G-এর সেল শুরু, 3,000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ
    Realme 16T 5G ফ্লিপকার্টে ICICI, HDFC, Axis, SBI, ও Kotak ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে সর্বাধিক 2,320 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে।এছাড়াও, Google Pay, PhonePe, ও Paytm-এর মাধ্যমে করা UPI পেমেন্টে 2,000 টাকা ছাড় মিলবে। রিয়েলমি EMI লেনদেনের ক্ষেত্রেও 3,320 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে।

Realme 5g - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »