Realme Neo 8 ট্রান্সপারেন্ট ডিজাইনের সঙ্গে জানুয়ারিতে লঞ্চ হচ্ছে, থাকবে 120x জুম ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি

Realme Neo 8 মডেলের অফিসিয়াল টিজারে সাইবার পার্পল কালারের ছবি প্রকাশ হয়েছে।

Realme Neo 8 ট্রান্সপারেন্ট ডিজাইনের সঙ্গে জানুয়ারিতে লঞ্চ হচ্ছে, থাকবে 120x জুম ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি

Photo Credit: Realme

Realme Neo 8 features a transparent rear panel with Halo lighting

হাইলাইট
  • Realme Neo 8 ট্রান্সপারেন্ট ডিজাইনের সঙ্গে আসছে
  • ফোনটির একটি ক্যামেরা 120x জুম সাপোর্ট করবে
  • Realme Neo 8 মডেলে 8,000mAh ব্যাটারি থাকতে পারে
বিজ্ঞাপন

Realme Neo 8 জানুয়ারি মাসেই লঞ্চ হচ্ছে। জল্পনা শোনা যাচ্ছে যে এটি রিয়েলমির প্রথম 8,000mAh ব্যাটারি এবং 165 হার্টজ রিফ্রেশ রেট-যুক্ত স্মার্টফোন হবে। সংস্থার তরফে এবার ফোনটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এই ফ্ল্যাগশিপ কিলার মডেলের ডিজাইন নজর কাড়তে বাধ্য। এতে RGB লাইটিং রয়েছে যা 2023 সালের আগস্টে লঞ্চ হওয়া Realme GT5-এর স্মৃতি ফিরিয়ে এনেছে। অফিসিয়াল টিজার ইমেজে Realme Neo 8-এর ক্যামেরা মডিউলে "120x" লেখা দেখা গেছে। অর্থাৎ ডিভাইসটি পেরিস্কোপ টেলিফটো লেন্সের সঙ্গে বাজারে আসছে। চলুন দেখে নিই আসন্ন ফোনটিতে আর কী কী চমক অপেক্ষা করছে।

Realme Neo 8 ডিজাইন ও স্পেসিফিকেশন

রিয়েলমি নিও 8 মডেলের সাইবার পার্পল কালার অপশনের ছবি প্রকাশ হয়েছে। ফোনে নাথিং-এর মতো স্বচ্ছ (ট্রান্সপারেন্ট) ব্যাক প্যানেল আছে, যার মাধ্যমে ভিতরের প্যাটার্ন আংশিকভাবে দেখা যাচ্ছে। এটি ডিভাইসে আধুনিক ও হাই-টেক লুকস যোগ করেছে। ক্যামেরা মডিউলের পাশে সিগনেচার Halo লাইটিং ফিচার রয়েছে। এটি চার্জিং চলাকালীন কিংবা নোটিফিকেশন আসার সময় জ্বলে উঠবে।

Realme Neo 8 Cyber Purple

Realme Neo 8 Cyber Purple
Photo Credit: Realme

Realme Neo 8-এর-এর ক্যামেরা মডিউলের পাশে "120x" লেখা আছে। এটি লং-রেঞ্জ জুমের সুবিধা সহ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার উপস্থিতির দিকে ইঙ্গিত করছে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে ও সেগুলি Realme GT 8-এর স্টাইলে সাজানো হয়েছে। রিয়েলমি জানিয়েছে, Neo 8 সিরিজের প্রতিটি মডেলে মেটাল ফ্রেমের সঙ্গে কাঁচের ব্যাক প্যানেল থাকবে। তারা প্লাস্টিক বডি ব্যবহার করবে না।

সম্ভাব্য স্পেসিফিকেশনের কথা বললে, Realme Neo 8 একটি 6.78 ইঞ্চি Samsung অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসতে পারে। এটি 1.5K রেজোলিউশন ও 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটি সম্পূর্ণ ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন নিয়ে আসবে। এতে Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হতে পারে, যা LPDDR4x র‍্যাম এবং UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে।

শোনা যাচ্ছে, ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 8,000mAh ব্যাটারি। এটি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করবে। আসন্ন ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন এখনও প্রকাশ হয়নি। তবে একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে বলে মনে করা হচ্ছে। ফোনটি জানুয়ারিতে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। আশা করা যায়, লঞ্চের দিনক্ষণ শীঘ্রই ঘোষণা হবে।

প্রসঙ্গত, পূর্বসূরী Realme Neo 7 লঞ্চ হয়েছিল 2024 সালের ডিসেম্বরে। এই ফোনে 6.78 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, Dimensity 9300+ চিপসেট, 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »