সফটওয়্যার আপডেটে বদলে যাবে Realme ফোন! নতুন Realme UI এর ফিচারগুলি দেখে নিন

Realme ফোনের জন্য আসছে Realme UI। নতুন এই অ্যানড্রয়েড কাস্টম স্কিনে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বদলে যাবে। Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে Realme UI।

সফটওয়্যার আপডেটে বদলে যাবে Realme ফোন! নতুন Realme UI এর ফিচারগুলি দেখে নিন

Realme UI তে যোগ হয়েছে বিভিন্ন কাস্টোমাইজেশন

হাইলাইট
  • Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে Realme UI
  • থাকছে বিভিন্ন কাস্টোমাইজেশন ফিচার
  • বিশেষ 'ফোকাস মোড' থাকছে
বিজ্ঞাপন

Realme ফোনের জন্য আসছে Realme UI। নতুন এই অ্যানড্রয়েড কাস্টম স্কিনে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বদলে যাবে। Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে Realme UI। Oppo-র ColorOS 7 স্কিনের উপরে ডিজাইন করা হয়েছে Realme-র নতুন  ইউজার ইন্টারফেস। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে Realme UI ডিজাইন করা হয়েছে। গ্রাহকের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা মসৃণ করতে ডিজাইন হয়েছে Realme UI।

সম্প্রতি এই প্রেস বিবৃতিতে Realme UI সম্পর্কে একাধিক নতুন ফিচার প্রকাশ করেছে Realme। নতুন ইউজার ইন্টারফেসে একাধিক কাস্টমাইজেশন ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। থাকছে সিস্টেম কালার, আইকন , ওয়ালপেপার ও অ্যানিমেশন নিজের মতো করে সাজিয়ে নেওয়ার সুযোগ। Realem UI তে থাকছে হাই স্যাচুরেশন ও ব্রাইটনেস। অ্যাপ আইকন ডিজাইনের সময় বিশেষ নজর রাখা হয়েছে। এছাড়াও আইকনের আকার ও আকৃতি বদল করা যাবে।

প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে 11 টি নতুন ওয়ালপেপার যোগ করেছে Realme। থাকছে কোয়ান্টার অ্যানিমেশন ইঞ্জিন। এছাড়াও ব্যাটারি বাঁচানোর জন্য Realme UI তে থাকছে বিশেষ মোড।

স্মার্টফোন যেন গ্রাহকের মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতে না পারে সেই কারণে যোগ হয়েছে নতুন ‘ফোকাস মোড'। এই মোড অন করে মন ঠাণ্ডা করে দেওয়া মিউজিক কানে লাগিয়ে কাজে মননিবেশ করা যাবে। এছাড়াও যোগ হয়েছে একাধিক তিন আঙুলের শর্টকাট।

এছাড়াও Realme UI তে থাকছে আরও অনেক আকর্ষণীয় ফিচার। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কিছু Realme X2 Pro গ্রাহক জানিয়েছেন এই ফোনে Realme UI আপডেট পৌঁছতে শুরু করেছে। আপাতত চিনের Realme X2 Pro গ্রাহকরা Realme UI বিটা আপডেট পেতে শুরু করেছেন। 20 জানুয়ারি থেকে ভারতে বিটা টেস্টিংয়ের আবেদন জানাতে পারবেন Realme গ্রাহকরা।

আরও পড়ুন:

শীঘ্রই লঞ্চ হতে পারে Poco F2

এবার আসছে Realme C3s; কী কী থাকবে?

চারটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ ভারতে এল Realme 5i

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »