Realme X ফোনের প্রধান আকর্ষন পপ-আপ সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকছে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর 3,765 mAh ব্যাটারি।
শিঘ্রই ভারতে লঞ্চ হবে Realme X
গত সপ্তাহে চিনে লঞ্চ হয়েছে Realme X। সোমবার চিনে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন। ইতিমধ্যেই ভারতে Realme X লঞ্চের খবর জানিয়েছেন Realme প্রধান মাধব শেঠ। গত সপ্তাহে ট্যুইটারে মাধব জানিয়েছিলেন শিঘই ভারতে আসবে এই স্মার্টফোন। তবে নির্দিষ্ট কোন দিন জানাননি তিনি। এবার লঞ্চের আগেই ভারতে Realme X ফোনের দাম জানা গেল।
তবে ভারতে Realme X ফোনে অন্য ফিচার ও স্পেসিফিকেশন ব্যবহার হতে পারে। এখনো নির্দিষ্ট দিন জানা না গেলেও মনে করা হচ্ছে আগামী মাসে ভারতে আসবে এই Realme স্মার্টফোন। 18,000 টাকা থেকে ভারতে Realme X এর দাম শুরু হবে। এছাড়াও মাধব জানিয়েছেন শুধুমাত্র ভারতের জন্য একটি বিশেষ রঙে লঞ্চ হবে Realme X।
চিনে Realme X ফোনের প্রধান আকর্ষন পপ-আপ সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকছে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর 3,765 mAh ব্যাটারি।
চিনে Realme X এর দাম শুরু হচ্ছে 1,499 ইউয়ান (প্রায় 15,400 টাকা) থেকে। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 20 মে চিনে বিক্রি শুরু হবে Realme x। শিঘ্রই ভারতে আসছে এই ফোন।
ডুয়াল সিম Realme X ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0। এই ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Realme X ফোনের ভিতরে রয়েছে 3,765mAh ব্যাটারি আর VOOC
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Infinix GT NX Controller With Pixel-Level FPS Touchpad, GT NX Station Cooling Dock Unveiled