পপ-আপ সেলফি ক্যামেরা সহ ভারতে এল Realme X: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 জুলাই 2019 14:20 IST
হাইলাইট
  • 4GB RAM + 128GB স্টোরেজে Realme X এর দাম 16,999 টাকা
  • 24 জুলাই শুরু বিক্রি
  • একই সাথে লঞ্চ হয়েছে Realme 3i

Realme X ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে

অবশেষে ভারতে লঞ্চ হল Realme X। Redmi Note 7 Pro, Vivo Z1 Pro, Samsung Galaxy M40 আর Redmi K20 এর সাথে প্রতিযোগিতায় ভারতে এই ফোন লঞ্চ করেছে Realme। Realme X ফোনের প্রধান আকর্ষণ পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 710 চিপসেট আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। লঞ্চ ইভেন্টে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন ভারতে 900,000 গ্রাহক Realme প্রোডাক্ট ব্যবহার করছেন।

Realme X এর দাম

4GB RAM + 128GB স্টোরেজে Realme X এর দাম 16,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 19,999 টাকা খরচ হবে। 24 জুলাই Flipkart থেকে এই ফোন বিক্রি শুরু হবে। পোলার হোয়াইট আর স্পেস ব্লু রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

এছাড়াও 20,999 টাকা দামে লঞ্চ হয়েছে Realme X Spider-Man: Far From Home এডিশন। 8GB RAM + 128GB স্টোরেজে পাওইয়া যাবে এই ভেরিয়েন্ট। 17 জুলাই ভারতে আসছে Redmi K20। সেই ফোনের সাথে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Realme X।

একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে Realme 3i।

Realme X স্পেসিফিকেশন

ডুয়াল সিম Realme X ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0। এই ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB  পর্যন্ত স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Realme X ফোনের ভিতরে রয়েছে 3,765mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, premium design
  • Vivid OLED display
  • Good overall performance
  • Capable cameras
  • Bad
  • A bit too large for some hands
 
KEY SPECS
Display 6.53-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3765mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.