আগামী সপ্তাহে ভারতে 64MP ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Realme

Realme XT ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 712 চিপসেট, 8GB  পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

আগামী সপ্তাহে ভারতে 64MP ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Realme

Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে

হাইলাইট
  • Realme XT Pro ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • আগামী সপ্তাহে লঞ্চ হবে এই ফোন
  • এখনও এই ফোনের দাম জানা যায়নি
বিজ্ঞাপন

অনেক দিন ধরেই ভারতে  64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চের তোড়জোড় করছিল Realme। অবশেষে ভারতে আসছে Realme XT। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই প্রথম ভারতে কোন ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে। 13 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Realme XT। ঐ দিন নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে আসছে দেশের প্রথম 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন।

Realme XT স্পেসিফিকেশন

Realme XT ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 712 চিপসেট, 8GB  পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme XT। থাকবে 6.4  ইঞ্চি AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। Realme XT ফোনে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 20W VOOC 3.0 ফাস্ট চার্জিং।

ছবি তোলার জন্য Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই প্রথম কোন Realme ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হচ্ছে। এর সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য Realme XT এর সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

ইতিমধ্যেই পার্ল ব্লু রঙে Realme XT ফোনের ছবি সামনে এসেছে। এর সাথেই সাদা রঙে লঞ্চ হতে পারে এই ফোন। Realme XT ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 6 স্কিন চলবে।

সম্প্রতি  চিনে লঞ্চ হয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 8 Pro। আগামী আট সপ্তাহের মধ্যে ভারতে আসবে সেই ফোন। Xiaomi কে টেক্কা দিতে তার আগেই ভারতে আসছে 64 মেগাপিক্সেল ক্যামেরার Realme XT। 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium looks, good build
  • Good set of cameras
  • Strong overall performance
  • Good battery life, quick charging
  • Bad
  • Camera app lacks some basic features
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. Infinix Note Edge 5G ভারতে ফেব্রুয়ারি 18 লঞ্চ হচ্ছে, থাকবে JBL স্পিকার, কার্ভড ডিসপ্লে, ও 6,500mAh ব্যাটারি
  2. Apple, Samsung, Vivo-দের টেক্কা দিতে ভারতে আসছে Xiaomi-এর দুই দুর্ধর্ষ ফোন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
  3. WhatsApp: ভারতের বন্ধু দেশে নিষিদ্ধ হল হোয়াটসঅ্যাপ, ব্যান হচ্ছে টেলিগ্রামও
  4. 7,500 টাকারও কমে Lava Yuva Star 3 স্মার্টফোন ভারতে লঞ্চ হল, ফিচার্স দেখুন
  5. Honor X6d: অনার নতুন বাজেট ফোন বাজারে আনল, এত সস্তায় 256 জিবি স্টোরেজ কেউ দেবে না
  6. Vivo V70 সিরিজের দাম ফাঁস হল, 50MP সেলফি ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হচ্ছে
  7. Xiaomi 18: শাওমির নতুন ফোন আসছে 200MP ক্যামেরা ও Snapdrgon 8 Elite Gen 6 চিপসেটের সাথে
  8. Realme Power: রিয়েলমি 10,000mAh ব্যাটারির আরও একটি ফোন আনছে, 16 জিবি র‍্যাম থাকবে
  9. Google Pixel 10a লঞ্চের আগে 11,000 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  10. BSNL এর নতুন সস্তা প্ল্যানে সম্পূর্ণ ফ্রি-তে JioHotstar, SonyLIV, ও Zee 5, ক্রিকেট, সিনেমা দেখুন বিনা খরচে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »