মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন

রেডমির বেশ কিছু ফোনের দাম বাড়লেও, এখন Redmi 15C 5G সাধারণ সেলিং প্রাইসের তুলনায় সস্তায় কেনার সুযোগ মিলছে।

মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন

Photo Credit: Redmi

Redmi 15C price drops to under Rs 17,000

হাইলাইট
  • Redmi 15C 5G বেস মডেলের দাম 1,500 টাকা কমেছে
  • এই ফোনে 6,000mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে
  • Redmi 15C 5G তিনটি আকর্ষণীয় কালার অপশনে উপলব্ধ
বিজ্ঞাপন

ফেস্টিভ সিজন শেষ হতেই নতুন করে ফোনের মূল্যবৃদ্ধি হতে শুরু করেছে। উৎসবের মরসুমের জন্য গত কয়েক সপ্তাহ ধরে স্মার্টফোনের দাম স্থির রেখেছে। ক্রেতা টানতে আকর্ষণীয় ডিসকাউন্ট ও অফার দিয়েছে বিভিন্ন সংস্থা। রেডমির বেশ কিছু ফোনের দাম বাড়লেও, এখন একটি মডেল সাধারণ সেলিং প্রাইসের তুলনায় অনেকটা সস্তায় কেনার সুযোগ মিলছে। ফোনটি হল Redmi 15C 5G। এই হ্যান্ডসেটের দাম 1,500 টাকা কমেছে। ডিভাইসটি 120 হার্টজ ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, ফেস আনলক, ও IP64 রেটিং অফার করে। রেডমির এই ফোনের অন্যতম হাইলাইট হল সুন্দর ডিজাইন।

Redmi 15C 5G বিক্রি হচ্ছে 1,500 টাকা ছাড়ে

Redmi 15C 5G এখন অ্যামাজন ও শাওমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে 16,999 টাকায় লিস্টেড আছে। এটি 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের বেস মডেলের দাম। পুজোর আগে এই মেমোরি ভ্যারিয়েন্টের মূল্য বেড়ে 18,499 টাকায় পৌঁছে গিয়েছিল। অর্থাৎ, সরাসরি 1,500 টাকা ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি।

ফোনের 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 19,999 টাকায় বিক্রি হচ্ছে। এটি আগে 20,499 টাকায় পাওয়া যাচ্ছিল৷ ডিভাইসটি মুনলাইট ব্লু, মিডনাইট ব্ল্যাক, ও ডাস্ক পার্পেল কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Redmi 15C 5G কেন কিনবেন? 

এখন 20,000 টাকার নিচে ভাল ফোন খোঁজা খুব মুশকিল। সেই জায়গায় রেডমির এই ফোনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 810 নিট ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, DC ডিমিং, ও HD+ রেজোলিউশন অফার করে। ডিভাইসের স্ক্রিন TUV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড।

হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচারের সঙ্গে 50 মেগাপিক্সেল AI মেইন ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর আছে। ফোনের সামনে f/2.0 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা রয়েছে। এতে 6,000 মিলি  অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Redmi 15C 5G রান করে MediaTek Dimensity 6300 প্রসেসরে।

প্রসঙ্গত, নভেম্বরে Xiaomi তাদের Redmi সাব-ব্র্যান্ডের 19টি স্মার্টফোন ভ্যারিয়েন্টের দাম বেড়েছে। Redmi A7 Pro 5G-এর দাম (4 জিবি + 128 জিবি) সর্বাধিক বেড়েছে। এখন কিনতে 15,999 টাকার পরিবর্তে 18,999 টাকা খরচ হবে। অন্য দিকে, Redmi Note 17 5G ও Redmi Note 17 Pro 5G-এর বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 3,000 টাকা ও 4,000 টাকা করে বেড়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  2. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  3. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  4. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  5. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  6. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  7. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  8. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  9. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  10. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »