Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে

26062RN92G মডেল নম্বরের সঙ্গে Redmi 17 5G মালয়েশিয়ার SIRIM প্ল্যাটফর্মে লিস্টেড হয়ে গ্লোবাল লঞ্চের জল্পনা বাড়িয়েছে।

Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে

Photo Credit: Redmi

Redmi 17 5G will succeed the Redmi 15 5G (pictured)

হাইলাইট
  • Redmi 17 5G-এর অফিসিয়ার নাম ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে
  • এটি 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসছে
  • Redmi 17 5G চারটি র‍্যাম এবং স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে
বিজ্ঞাপন

Redmi 17 5G লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। Redmi Note 17 সিরিজের ফোন চীনে জুলাইতে লঞ্চ হওয়ার কথা জানিয়েছে সংস্থা। Redmi 17 5G-ও খুব তাড়াতাড়ি গ্লোবাল মার্কেটে আসবে বলে আশা করা হচ্ছে। ফোনটি দুটি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। যার মধ্যে একটি হ্যান্ডসেটের পরিচয় (নাম ) ও অন্যটি হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এটি বড় 7,500mAh ব্যাটারির সঙ্গে আসবে বলে জানা গিয়েছে, যেখানে পূর্বসূরী Redmi 15 5G মডেলে 7,000mAh ক্ষমতার ব্যাটারি রয়েছে। রেডমির আসন্ন স্মার্টফোন চারটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হতে পারে।

Redmi 17 5G লিস্টেড হল SIRIM ও NCC সাইটে

এক্সপার্টপিকের প্রতিবেদন অনুসারে, 26062RN92G মডেল নম্বরের সঙ্গে রেডমির একটি মডেল মালয়েশিয়ার SIRIM প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। লিস্টিং থেকে ফোনের মার্কেটিং নাম (পড়ুন Redmi 17 5G) ও মডেল নম্বর প্রকাশ্যে এনেছে। সার্টিফিকেশনটি ইঙ্গিত করছে, শাওমি ফোনটিকে আর্ন্তজাতিক বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।

এছাড়াও, শাওমি 17 5G ন্যাশনাল কমিউনিকেশনস কমিশন বা NCC-এর ছাড়পত্র পেয়েছে। এই লিস্টিং ফোনটির ব্যাপারে আরও তথ্য প্রকাশ্যে এনেছে। NCC ডেটাবেস অনুসারে, রেডমির আপকামিং ফোন 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ, 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 4 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হতে পারে।

Redmi Note 17 5G-এর ব্যাটারি ও চার্জারের তথ্যও প্রকাশ হয়েছে। সেই তথ্যগুলোকে TUV Rheinland সার্টিফিকেশনের সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে, ফোনটি 7,500mAh ব্যাটারি ব্যবহার করবে। চার্জারটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করবে। তুলনাস্বরূপ, গত বছরের Redmi Note 15 5G-এ 33W চার্জিং সাপোর্ট ছিল৷ অর্থাৎ, আপগ্রেড ভার্সনে লম্বা ব্যাটারি ও দ্রুত চার্জের সুবিধা পাওয়া যাবে।

মে মাসে ফাঁস হওয়া তথ্য অনুসারে, এন্ট্রি-লেভেল 5G স্মার্টফোন হিসেবে বিক্রি হবে Redmi 17। যারা পুরনো 4G ফোন থেকে বাজেট 5G মডেলে আপগ্রেড করতে চাইছেন, তাদের জন্য রেডমির নতুন ফোন ভাল বিকল্প হয়ে উঠতে পারে। ডিভাইসে উচ্চ রিফ্রেশ রেটযুক্ত LCD ডিসপ্লে থাকবে।

ফোনটি Snapdragon 4 সিরিজের চিপসেটে চলবে। এছাড়াও, রেডমির এই ফোনে HyperOS 16 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড করা থাকবে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। ফটোগ্রাফির জন্য, এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  2. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  3. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  4. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  5. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  6. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  7. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  8. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  10. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »