সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro। আজ বিক্রি শুরু হবে Redmi 6। সোমবার দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে এই ফোন পাওয়া যাবে। সাপ্তাহিক সেলের অধীনে বৃহষ্পতিবার দুপুর 12 টায় Redmi 5A এর সেই শুরু হবে।
ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম 7,999 টাকা।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro। আজ বিক্রি শুরু হবে Redmi 6। সোমবার দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে এই ফোন পাওয়া যাবে। Redmi 6 ফোনের ভিতরে থাকবে MediaTek প্রসেসার। এই প্রথম ভারতে MediaTek প্রসেসার দিয়ে ফোন লঞ্চ করল Xiaomi। এছাড়াও Redmi 6 এ থাকবে ডুয়াল ক্যামেরা আর 18:9 ডিসপ্লে।
আরও পড়ুন: লঞ্চ হল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro: দাম ও স্পেসিফিকেশান
সাপ্তাহিক সেলের অধীনে বৃহষ্পতিবার দুপুর 12 টায় Redmi 5A এর সেই শুরু হবে। Flipkart ও Mi.com থেকে এই ফোন কেনা যাবে। ভারতে Xiaomi-র সবথেকে কম দামের Android ফোন Redmi 5A। দুপুর 12 টা থেকে কোম্পানির ওয়েবসাইট Mi.com ও Flipkart এ একসাথে এই ফ্ল্যাশসেল শুরু হবে। এই ফ্ল্যাশসেলে সীমিত সংখ্যায় Redmi 5A বিক্রি করবে Xiaomi। ফোনের দুটি ভেরিয়েন্টই আজ কিনতে পাওয়া যাবে।
Redmi 6 এর দাম
ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম 7,999 টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে 9,499 টাকা। সোমবার থেকে Flipkart আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন। তবে আপাতত প্রথম দুই মাসের জন্য এই ফোনের দাম ঠিক করেছে কোম্পানি। পরে টাকার দাম কমলে অথবা বাড়লে এই দামে পরিবর্তন আসতে পারে।
Redmi 5A এর দাম
ভারতে Redmi 5A এর 2GB RAM + 16GB স্টরেজ ভেরিয়েন্টের দাম 5,999 টাকা। অন্যদিকে Redmi 5A এর 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে গ্রাহকদের 6,999 টাকা খরচ করতে হবে।
Redmi 6 স্পেসিফিকেশান
Redmi 6 এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6 এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর MediaTek Helio P22 প্রসেসার। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
Redmi 6 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি 12MP। এর সাথেই থাকবে একটি সেকেন্ডারি 5MP সেন্সার। নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6 এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi 6 এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6 এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, জাইরোস্কোপ, ইনফ্রারেড ও প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6 এর ওজন 146 গ্রাম।
Redmi 5A স্পেসিফিকেশান
Redmi 5A তে রয়েছে একটি 5 ইঞ্চি HD ডিসপ্লে। আপাতত এই ফোনে MIUI 9 অপারেটিং সিস্টেম চলে। কোম্পানি জানিয়েছে শিঘ্রই এই ফোনে MIUI 10 আপডেট চলে আসবে। Redmi 5A এর ভিতরে রয়েছে একটি Snapdragon 425 চিপসেট, 2GB/3GB RAM আর 16GB/32GB ইন্টারনাল স্টোরেজ।
Redmi 5A এর পিছনে একটি 13MP ক্যামেরা রয়েছে। এর সাথেই রয়েছে PDAF আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে একটি 5MP ক্যামেরা রয়েছে। Redmi 5A এর ভিততে একটি 3000 mAh ব্যাটারি রয়েছে।
কানেক্টিভিটির জন্য Redmi 5A তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.1, GPS/ A-GPS, Infrared, Micro-USB আর একটি 3.5 হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Tipped to Adopt Samsung's Privacy Display Technology for MacBook Models by 2029
Oppo Find X10 Series Tipped to Launch in H2 2026 With Built-In Magnets for Wireless Charging