সোমবার বাজারে আসছে Redmi 7: লঞ্চ ইভেন্ট লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 মার্চ 2019 17:23 IST
হাইলাইট
  • Redmi 7 ফোনে থাকতে পারে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে
  • ফোনের ভিতরে থাকতে পারে Snapdragon 632 চিপসেট
  • ছবি তোলার জন্য Redmi 7 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা

সোমবার লঞ্চ হচ্ছে Redmi 7

বাজেট সেগমেন্ট আরও এখটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে Redmi। নতুন এই ফোনের নাম Redmi 7। সোমবার চিনে এই স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। একই সাথে চিনে লঞ্চ হবে Redmi Note 7 Pro। ইতিমধ্যেই ভারতে Redmi Note 7 Pro লঞ্চ হলেও এই প্রথম সামনে আসছে Redmi 7।

সোমবার ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিটে চিনে Redmi 7 লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই লঞ্চ ইভেন্ট সরাসরি দেখাবে Xiaomi। আগেই জানানো হয়েছে Redmi 7 এর সাথেই এই ইভেন্টে চিনে Redmi Note 7 Pro লঞ্চ হবে।

 

আরও পড়ুন: 16 দিন ব্যাক-আপ সহ লঞ্চ হল Redmi 7

 

Redmi 7 এর সম্ভাব্য দাম

700 ইউয়ান থেকে 800 ইউয়ান (প্রায় 9,300 টাকা) দামে চিনে লঞ্চ হবে Redmi 7। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই ফোনের দামের আভাশ দিয়েছিলেন Xiaomi প্রধান লেই জুন।

Redmi 7 এর সম্ভাব্য স্পেসিফিকেশান

Redmi 7 ফোনে থাকতে পারে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকতে পারে Snapdragon 632 চিপসেট, 2GB/3GB/4GB RAM আর 16GB/32GB/64GB স্টোরেজ। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি।

ছবি তোলার জন্য Redmi 7 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। কালো, নীল, ধুসর, সবুজ, গোলাপী, বেগুনী, লাল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। এই ফোনের ওজন 180 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good overall performance
  • Great battery life
  • Very good value for money
  • Bad
  • Disappointing low-light camera performance
  • Lots of ads in MIUI
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  2. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  3. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  4. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
  5. Lenovo দুর্ধর্ষ ট্যাব আনল ভারতে, 13 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও চারটি স্পিকার রয়েছে
  6. রাউটারের উপর কয়েন রাখলে WiFi স্পিড কি বাড়ে? সত্যিটা জানলে চমকে যাবেন
  7. Redmi সস্তায় 7,600mAh ব্যাটারি ও 9.7 ইঞ্চি ডিসপ্লে সহ নয়া ট্যাব বাজারে আনল, দাম কত
  8. Poco C81 Pro খুব সস্তায় বিশাল স্ক্রিন ও ব্যাটারির সাথে লঞ্চ হল, 19 ঘন্টা নন-স্টপ ভিডিও দেখা যাবে
  9. Vivo Y600 Pro অবিশ্বাস্য 10,200mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে
  10. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.