Redmi K100 Pro ও K100 Pro Max উভয় ফোনেই ফ্ল্যাগশিপ পারফরম্যান্স ও একাধিক প্রিমিয়াম ফিচার্স পাওয়া যাবে।
Photo Credit: Redmi
Redmi K100 Pro Max has a 9,070mAh battery
Redmi K100 Pro Series মঙ্গলবার লঞ্চ হয়েছে। এই লাইনআপের অধীনে Redmi K100 Pro ও K100 Pro Max আত্মপ্রকাশ করেছে। দুই ফোনেই ফ্ল্যাগশিপ পারফরম্যান্স ও একাধিক প্রিমিয়াম ফিচার্স পাওয়া যাবে। ফোনগুলি 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, IP68 ও IP69 রেটিং, 185Hz ডিসপ্লে, ও 9,070mAh পর্যন্ত ব্যাটারি পেয়েছে। এছাড়াও, Redmi K100 Pro ও Redmi K100 Pro Max ইনফ্রারেড ব্লাস্টার, এনএফসি, ডুয়াল স্পিকার, এবং Bose সাউন্ড অফার করে। ফোনগুলির দাম ও খুঁটিনাটি জানতে প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।
Redmi K100 Pro একটি 6.59 ইঞ্চি ওলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 185 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, 4,800 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, HDR10+ ও ডলবি ভিশন সাপোর্ট করে। স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে।
Redmi K100 Pro প্রথম Snapdragon 8 Elite Gen 5 V প্রসেসর চালিত ফোন। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র্যাম, সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 স্টোরেজ, ও একটি গ্রাফিক্স চিপের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে 8,580mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জ, 50W ওয়্যারলেস, 27W রিভার্স ওয়্যার্ড, এবং 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
রেডমি কে100 প্রো ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। এর পিছনে f/1.68 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বর্তমান। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
Redmi K100 Pro Max আরও বড় 6.9 ইঞ্চি ওলেড ডিসপ্লে পেয়েছে। এটিও 185 হার্টজ রিফ্রেশ রেট, HDR ভিভিড, 4,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, 68.7 বিলিয়ন কালার, ও ডলবি ভিশন সাপোর্ট করে। স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনও Android 16 ভিত্তিক HyperOS 3-এর সঙ্গে এসেছে।
Redmi K100 Pro Max অক্টা-কোর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করেছে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র্যাম,1 টিবি UFS 4.1 স্টোরেজ, ও Qualcomm AI ইঞ্জিনের সঙ্গে যুক্ত। এই হ্যান্ডসেটে 9,070mAh ব্যাটারি আছে। যার সঙ্গে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জ, 50W ওয়্যারলেস, 27W রিভার্স ওয়্যার্ড, ও 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে।
রেডমি কে100 প্রো ম্যাক্স আরও উন্নত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 100x ডিজিটাল জুমসুক্ত 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। ফোনটি 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Redmi K100 Pro চীনে 3,999 ইউয়ানে (প্রায় 57,000 টাকা) লঞ্চ হয়েছে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম +512 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 4,399 ইউয়ান (প্রায় 62,000 টাকা) এবং 4,599 ইউয়ান (প্রায় 65,000 টাকা)। টপ 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের মূল্য 4,999 ইউয়ান (প্রায় 71,000 টাকা)।
অন্য দিকে, Redmi K100 Pro মডেলের দাম 4,499 ইউয়ান (প্রায় 64,000 টাকা) থেকে শুরু। এতে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 4,899 ইউয়ান (প্রায় 69,000 টাকা), 5,099 ইউয়ান (প্রায় 72,000 টাকা), ও 5,499 ইউয়ান (প্রায় 78,000 টাকা)। টপ 16 জিবি + 1 টিবি ভ্যারিয়েন্টের মূল্য 5,999 ইউয়ান (প্রায় 85,000 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications